'সুশান্তের মৃত্যুর খবর পেয়েও কেন পরিবারের পাশে দাঁড়ালেন না', বিস্ফোরক মাস্টারমাইন্ড সন্দীপ

Published : Sep 07, 2020, 08:50 AM ISTUpdated : Sep 07, 2020, 08:51 AM IST
'সুশান্তের মৃত্যুর খবর পেয়েও কেন পরিবারের পাশে দাঁড়ালেন না', বিস্ফোরক মাস্টারমাইন্ড সন্দীপ

সংক্ষিপ্ত

 সুশান্তের মৃত্যুর নিশানাতেই শুরু থেকেই উঠেছে সন্দীপ সিং একাধিক অভিযোগে বিদ্ধ সন্দীপ সিং এবার মুখ খুলেছেন সুশান্তের মৃত্যুর খবর  পেয়েও কেন তারা চুপ ছিলেন হাসপাতাল থেকে শ্মশান ফ্রন্টলাইনে দেখা গিয়েছে সন্দীপ সিংকে

সুশান্তের মৃত্যুর তদন্তে একের পর এক নয়া মোড় বেরিয়ে আসছে। অভিনেতার মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরই একের পর এক গোপন সত্য ভাইরাল হচ্ছে। সুশান্তের মৃত্যু তদন্তে ফের নয়া তথ্যে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি সন্দীপ সিংকে নিয়েও ফুঁসে উঠেছে নেটিজেনরা। কিছুদিন আগেও কল রেকর্ডে দেখা গেছে, সুশান্তের মৃত্যুর মাস্টারমাইন্ড পরিচালক সন্দীপ সিংয়ের সঙ্গে গত এক বছর ধরেই নাকি কোনও যোগাযোগ ছিল না।  কিন্তু সুশান্তর মৃত্যুর নিশানাতেই শুরু থেকেই উঠে এসেছিল সন্দীপ সিং এবং প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। সময় যত এগোচ্ছে ততই যেন ধোঁয়াশা বাড়ছে। এর পাশাপাশি নিশানায় রয়েছেন সুশান্তের বন্ধু পরিচালক সন্দীপ সিং।

আরও পড়ুন-অফ শোল্ডার টপেই হট লুকে চমক 'মম টু বি' র, বেবিবাম্প নিয়েই বিজ্ঞাপনে নজর কাড়লেন 'রাজ-শুভশ্রী'...


সম্প্রতি একাধিক অভিযোগে বিদ্ধ সন্দীপ সিং এবার মুখ খুলেছেন। সন্দীপ জানিয়েছেন, যারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছ তাদের এবার জবাব দেওয়ার পালা। যখন ,সুশান্তের মৃত্যুর খবর পেয়েও কেন তারা চুপ ছিলেন? কেনই বা সব খবর শুনে তারা কুপার হাসপাতাল কিংবা সুশান্তের বাড়ি এবং তার শেষকৃত্যে গেলেন না। আর কেনই বা তারা সুশান্তের পরিবারের পাশে গিয়েই দাঁড়ালেন না। সুশান্তের বন্ধু পরিচালক সন্দীপ সিং।

 

 

এতদিন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু বলেই সন্দীপ সিং পরিচিত ছিলেন। কিন্তু একের পর এক ওঠা অভিযোগের ভিত্তিতে সুশান্তের মৃত্যুর মাস্টারমাইন্ড বলেই তাকে অভিহিত করা হচ্ছে। কিন্তু সুশান্তের মৃত্যুর দিনই তাকে সমস্ত কাজ করতে দেখা গেছে। হাসপাতাল থেকে শ্মশান সব জায়গাতেই ফ্রন্টলাইনে দেখা গেছে এই সন্দীপ সিংকে। এমনকী কুপার হাসপাতালে ময়নাতদন্তে নিয়ে যাওয়া থেকে সুশান্তের ব্যক্তিগত ডকুমেন্ট ব্যাগ থেকে বার করে সবটাই নিজের হাতে করেছিলেন সন্দীপ।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত