আরিয়ান ও সুহানা ভবিষ্যতে কী করবে! সন্তানদের কী পরামর্শ দিচ্ছেন শাহরুখ

swaralipi dasgupta |  
Published : Aug 10, 2019, 04:07 PM IST
আরিয়ান ও সুহানা ভবিষ্যতে কী করবে! সন্তানদের কী পরামর্শ দিচ্ছেন শাহরুখ

সংক্ষিপ্ত

বলিউডে আসার অনেক আগে থেকেই খ্যাতির আলো পেয়ে গিয়েছেন আরিয়ান ও সুহানা খান সুহানা ও আরিয়ান দুজনেই অভিনয় জগতে আসতে চান কিং খান জানান বলিউড ইন্ডাস্ট্রিতে থাকার জন্য তিনি সুহানা ও আরিয়ানকে কী পরামর্শ দেন

বলিউডে আসার অনেক আগে থেকেই খ্যাতির আলো পেয়ে গিয়েছেন আরিয়ান ও সুহানা খান। শাহরুখও বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে একাধিকবার বলেছেন, সুহানা ও আরিয়ান দুজনেই অভিনয় জগতে আসবেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে  শাহরুখ ছেলেমেয়েদের নিয়ে কথা বলেন। কিং খান জানান বলিউড ইন্ডাস্ট্রিতে থাকার জন্য তিনি সুহানা ও আরিয়ানকে কী পরামর্শ দেন। 

শাহরুখ জানান, তিনি কিছুদিন আগেই রবি বর্মার কাছে আরিয়ানকে নিয়ে গিয়েছিলেন। কী ভাবে হ্যান্ড-হেল্ড ক্যামেরা ব্যবহার করতে হয়, আরিয়ান তা শেখে সেখানে। এছাড়া সুহানার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন এসআরকে। সুহানা সম্প্রতি লন্ডন থেকে স্কুলের পড়াশোনা শেষ করেছে। এবার সে নিউ ইয়র্কে উচ্চশিক্ষার জন্য যাবে বলে জানান কিং খান। 

আরও পড়ুনঃ জাতীয় পুরষ্কার পেয়েছেন দুজনই! ভিকিকে কী বললেন আয়ুষ্মান

শাহরুখ আরিয়ান সম্পর্কে বলেন, আরিয়ান চিত্র পরিচালক হতে চায়। আমরা বন্ধুর মতো। তাই আমি বলেছি চলচ্চিত্র সম্পর্কিত যে কোনও বিষয়ই সে শিখতে পারে। তাই রবির সঙ্গে দেখা করে ওকে হ্যান্ডহেল্ড ক্যামেরা ব্যবহার করা শেখাচ্ছিলাম। 

সুহানার সম্পর্কে এসআরকে বলেন, সুহানা অভিনয় করতে চায়। ও এই মুহূর্তে এডিনবার্গে ফ্রেঞ্চ ফেস্টিভালে রয়েছে। মঞ্চে থিয়েটার করছে। ও মুখাভিনয় করছে।

দুজনকে কী পরামর্শ দেন শাহরুখ, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চাই ওরা এমন কিছু করুক যা বড় পরিবর্তন আনতে পারে। ভুল হলে হোক। কিন্তু ওরা যেন বড় কিছু করে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা