এই হট ডিভার সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান খান, শাহরুখ পুত্রকে নিয়ে জোর চর্চা বি-টাউনে

Published : Aug 31, 2022, 01:25 PM ISTUpdated : Aug 31, 2022, 01:32 PM IST
 এই হট ডিভার সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান খান, শাহরুখ পুত্রকে নিয়ে জোর চর্চা বি-টাউনে

সংক্ষিপ্ত

মাদক কেচ্ছা নিয়ে সর্বদাই সরগরম বি-টাউন। তবে এসব বিতর্ক থেকে দূরে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।  বেশ কিছুমাস হয়েছে মাদক কান্ডে বেকসুর ছাড়া পেয়েছেন আরিয়ান খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী শ্রুতি চৌহনের জন্মদিনে ক্যাটরিনার বোন ইসাবেলা ও আরিয়ান খান উপস্থিক ছিলেন। তারপর থেকেই ক্যাটরিনার বোন ইসাবেলকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 

মাদক কেচ্ছা নিয়ে সর্বদাই সরগরম বি-টাউন। তবে এসব বিতর্ক থেকে দূরে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।  বেশ কিছুমাস হয়েছে মাদক কান্ডে বেকসুর ছাড়া পেয়েছেন আরিয়ান খান। বলিউডের সবথেকে চর্চিত কাহিনির অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। প্রমোদতরীর মাদক কান্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হয়েছিল আরিয়ান খানকে।  কিছুদিন আগেই মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবির কাছ থেকেও ক্লিনচিট পেয়ে গিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী শ্রুতি চৌহনের জন্মদিনে ক্যাটরিনার বোন ইসাবেলা ও আরিয়ান খান উপস্থিক ছিলেন। তারপর থেকেই ক্যাটরিনার বোন ইসাবেলকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 

রাতভর শ্রুতি চৌহনের জন্মদিনের পার্টিতে মত্ত ছিলেন আরিয়ান খান ও ইসাবেলা কাইফ। পার্টিতে একসঙ্গে সময় কাটানোর ছবি ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে। তবে কি বন্ধুত্বের বাইরে নতুন কোন সম্পর্কে জড়ালেন আরিয়ান ও ইসাবেলা। দুজনের রসায়ন বেশ ভালই জমে উঠেছে। নেটিজেনরাও একে একে দুই করার চেষ্টা করছেন। তবে বার্থ ডে শ্রুতির সঙ্গেই ছবিতে পোজ দিয়েছেন আরিয়ান ও ইসাবেলা। দুজনের ব্যক্তিগত কোনও ছবি এখনও ভাইরাল হয়নি। তবে একফ্রেমে ধরা না দিলেও তাদের নিয়ে জল্পনা তুঙ্গে।

 

 

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে শাহরুখ  খানের ছেলে আরিয়ান খান । সূত্রের খবর, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ২৪ বছরের আরিয়ান খান। সূত্রের খবর, বাবা শাহরুখের পথেই হাঁটতে চলেছেন আরিয়ান খান। নিজের বলি কেরিয়ার শীঘ্রই শুরু করতে চলেছেন আরিয়ান  খান। শোনা যাচ্ছ,শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন আরিয়ান খান। শীঘ্রই বলি কেরিয়ারে অভিষেক হতে চলেছে আরিয়ান খানের। ঘনিষ্ঠ সূত্র বলছে, লেখক হিসেবে নিজের কেরিয়ার শুরু করবেন আরিয়ান খান। একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন শাহরুখ পুত্র। এর পাশাপাশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করেছেন আরিয়ান। তবে ওটিটি-র জন্য যে গল্পটি লিখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে তার অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। এছাড়াও সিনেমার জন্য যে গল্প লিখছেন তা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ। সূত্রের খবর, বলিউডের কিছু নাম করা প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করেই নাকি সিনেমা বানানোর হাতেখড়ি দিতে চলেছেন আরিয়ান খান। প্রতিবেদন অনুসারে আরও জানা গেছে সিনেমা বানানোর ওয়ার্কশপের জন্য আরিয়ানের বিদেশে যাওয়ারও কথা ছিল। কিন্তু মাদক মামলায়া তা আর হল না। হলিউডের বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন আরিয়ান খান। কিন্তু মাদক মামলায় নিজের পাসপোর্টও জমা রাখতে হয়েছে এনসিবি-র  দফতরে। সুতরাং এই মুহূর্তে বিদেশে যাওয়ার কোনও সুযোগই নেই। মাদক মামলায় নিজের ছেলে আরিয়ানের কেরিয়ারে যাতে কোনও প্রভাব ফেলতে না পারে তার জন্যই এবার অন্য ব্যবস্থা করতে চলেছেন শাহরুখ খান। বাবা শাহরুখ ঠিক করেছেন, ভারত থেকেই ফিল্মের ওয়ার্কশপ করবে আরিয়ান খান । সূত্রের খবর,  ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলে নিয়েছেন যার মধ্যে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশরাজ প্রোডাকশন হাউস। এই বিগ ব্যানারের দুই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন আরিয়ান খান।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক