শেহনাজের সঙ্গেই শেষবার টিভি-র পর্দায় সিদ্ধার্থ, বিগ বস ওটিটি-তে 'সিদনাজ'-এর রসায়নে চোখে জল ভক্তের

Published : Sep 02, 2021, 03:36 PM ISTUpdated : Sep 02, 2021, 03:37 PM IST
শেহনাজের সঙ্গেই শেষবার টিভি-র পর্দায় সিদ্ধার্থ, বিগ বস ওটিটি-তে 'সিদনাজ'-এর রসায়নে চোখে জল ভক্তের

সংক্ষিপ্ত

প্রেমিকা শেহনাজের সঙ্গেই শেষবারের মতোন দেখা গিয়েছে সিদ্ধার্থকে। বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন শেহনাজ ও সিদ্ধার্থ। এছাড়াও রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে, সানডে কা ভার-এ সিদনাজ-এর রসায়নে মুগ্ধ সাইবারবাসী। গোলাপি এবং কমলা রঙের  চুড়িদার পরে সিদ্ধার্থর পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিতে দেখা গেছে শেহনাজকে। অন্যদিকে ব্লেজার পরে নজর কেড়েছেন হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ শুক্লা।   

প্রয়াত হলেন 'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার সকালে সিদ্ধার্থর আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। কোনওভাবেই যেন অনুরাগীরা মেনে নিতে পারছেন না সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যু। মাত্র ৪০-এই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন। এ যেন টেলিভিশনের চরম ক্ষতি।  যার দীর্ঘ সময় জিমেই কাটত,এহেন স্বাস্থ্য সচেতন অভিনেতার এমন পরিণতিতে চোখে জল ভক্তদের।  ইতিমধ্যেই সিদ্ধার্থর মৃত্যুতে স্তব্ধ হয়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।

 

 

'বিগ বস ১৩' র বিজেতা হওয়ার আগে থেকেই টেলি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন সিদ্ধার্থ শুক্লা। তবে'বিগ বস ১৩' তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। ধারাবাহিকের পাশাপাশি  হিন্দি ছবিতেও অভিনয় করতেন সিদ্ধার্থ। 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া ' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। একতা কাপুরের -এর শো 'ব্রোকেন বাট বিউটিফুল ৩'-এ শেষবারের মতোন দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কেরিয়ারে প্রেম থেকে বিতর্ক, বর্ণময় জীবন ছিল বিগবসের অ্যাংরি ইয়ং ম্যানের। এমনকী  শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কের জন্যও শিরোনামে উঠে এসেছিলেন সিদ্ধার্থ। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনও মুখ খোলেননি সিদ্ধার্থ।

 

 

সম্প্রতি প্রেমিকা শেহনাজের সঙ্গেই শেষবারের মতোন দেখা গিয়েছে সিদ্ধার্থকে। বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন শেহনাজ ও সিদ্ধার্থ। এছাড়াও রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে, সানডে কা ভার-এ সিদনাজ-এর রসায়নে মুগ্ধ সাইবারবাসী। গোলাপি এবং কমলা রঙের  চুড়িদার পরে সিদ্ধার্থর পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিতে দেখা গেছে শেহনাজকে। অন্যদিকে ব্লেজার পরে নজর কেড়েছেন হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ শুক্লা। 

 

 

ইতিমধ্যেই সিদ্ধার্থ ও শেহনাজের লাভ স্টোরি নিয়ে একটি ছবিও তৈরি হয়েছিল। 'সিলসিলা সিদনাজ' ছবিটি মুক্তি পায় ভুট-এ। ছবি মুক্তি পাওয়ার পরেই বিগ বস ওটিটি-তে প্রচার করতে গিয়েছিলেন এই জনপ্রিয় বিগ বস জুটি। এমনকী এই জুটিকে দেখে মুগ্ধ হয়েছিলেন করণ জোহর। সেদিন বিগ বস ওটিটি-তে দাঁড়িয়ে সিদ্ধার্থ বলেছিলেন,  'আমার হৃদয়ে বিগবসের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। এবং আমার সমস্ত দর্শকদের আমার কাছে ফিরিয়ে দিয়েছে এই শো। এই শো সিদ্ধার্থ শুক্লার অন্য এক পরিচিতি তৈরি করেছে।  এবং শেহনাজ এবং সকল বন্ধুরা পাশে না থাকলে বিগবসের এই যাত্রা এত সুন্দর হতো না। আজ আবারও প্রিয় বন্ধু শেহনাজের সঙ্গে বিগ বসের ঘরে ঢুকতে পারছি এবং করণ জোহরও বাকিদের সঙ্গে কথা বলার অপেক্ষা রয়েছি '। শেহনাজের সঙ্গে শেষবারের মতোন পর্দায় দেখা গেলেও আর কোনওদিন দেখা যাবে সিদ্ধার্থকে। প্রেমিকের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন শেহনাজ গিল। এবং খবর পাওয়া মাত্রই শুটিং ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রী।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI