প্রকাশ্যে এলো অরিজিৎ সিং-এর নতুন গান, মুক্তি পাওয়ার পরই জনপ্রিয়তা তুঙ্গে

Published : May 31, 2019, 03:03 PM IST
প্রকাশ্যে এলো অরিজিৎ সিং-এর নতুন গান,  মুক্তি পাওয়ার পরই জনপ্রিয়তা তুঙ্গে

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এলো কবির সিং-ছবির নতুন গান পুনরায় জনপ্রিয়তা অর্জন করল অরিজিৎ সিং-এর গান

কবির সিং ছবিটির পোস্টার মুক্তি পর থেকেই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। একের পর এক নতুন লুকে পর্দায় ধরা দিতে থাকে শাহিদ কাপুর। অর্জুন রেড্ডি ছবির রিমেক কবির সিং, একটি আদ্যপান্ত রোম্যান্টির ছবি, যেখানে বিরহের চিত্রটা প্রকট।

শাহিদ কাপুরের বহু প্রতিক্ষিত এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পরই ভক্তদের মনে প্রশ্ন জেগে ছিল তবে কি চেনা ছাঁচে এই ছবিতে ধরা দেবেন না অভিনেতা। আক্ষেপ খানিক মিটিয়ে শুক্রবার মুক্তি পেল ছবির নতুন গান। যেখানে শাহিদ কাপুরের পরিচিত চেহারাই ফুঁটে উঠল ছবিতে। যা, যব উই মেট ছবির স্মৃতিকে খানিক হলেও তরতাজা করে তুলল পর্দায়।

এখানেই শেষ নয়, সঙ্গে রইল উপরী পাওনা। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। তার ভক্তদের গানের তালিকায় আজ অপর একটি গান যুক্ত হল। বিরহের গানে বরাবরই অরিজিৎ সিং নিজের ছাপ রেখে যান, এই গানেও ব্যাতিক্রম হল না সেই পন্থার। গানটি মুক্তির পর থেকেই ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়।

নতুন গানে নেই কোনও সম্পর্কের টানাপোড়েন, নেই কোনও বিচ্ছেদ। পর্দা জুড়ে শুধুই শাহিদের উপস্থিতি। গানের নাম তুমকো কিতনা চাহনে লাগা। শাহিদ কিয়ারা অভিনীত কবির সিং মুক্তির অপেক্ষায় এখন প্রহর গুণছে দর্শক। সন্দীপ ভার্গা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২১শে জুন।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Vidyut Jammwal: ১৫ মিনিট দম আটকে রাখলেন বিদ্যুৎ! হলিউড ডেবিউ করেই চমক
Rakul Preet Singh: ক্ষোভ উগরে দিলেন রাকুল, Income Tax Raids-র খবর সম্পূর্ণ ভুয়ো