এসআরকে-র গর্বের দিন, হলিউড ছবিতে আরিয়নের সঙ্গে জুটি বাদশার

Published : Jun 17, 2019, 02:39 PM IST
এসআরকে-র গর্বের দিন, হলিউড ছবিতে আরিয়নের সঙ্গে জুটি বাদশার

সংক্ষিপ্ত

শাহরুখ ও তার ছেলে আরিয়ানের হলিউড যাত্রা ভয়েস আর্টিস্ট-এর ভুমিকায় ডেবিউ করছেন একসঙ্গেই রবিবার ভারক-পাকিস্তান ম্যাচ চলাকালিন প্রকাশ্যে এলো খবর কার্টুন ছবিতে এবার গলা দিতে চলেছেন কিং খান ও তার ছেলে 

ফাদার্স ডে-তেই প্রকাশ্যে এলো সুখবর। কিং খানের পুত্র আরিয়ান খানের বলিউডে ডেবিউ খবর অনেকদিন আগেই পেয়েছেন সকলে, এবার সেই খবরকেও ছাপিয়ে সামনে উঠে এলো নতুন খবর। বলিউড নয়, বাবা-ছেলের এই জুটি এবার ডেবিউ করতে চলেছে হলিউডে। তবে অভিনেতা নয়, ভয়েস আর্টিস্ট-এর ভুমিকায় এবার দেখা যাবে কিং খানকে। সঙ্গে থাকছেন তার পুত্র আরিয়ান খান।
এই খবর প্রকাশ্যে আসা মাত্রই সব ভক্তদের মধ্যে  বেজায় সৃষ্টি হয়েছে খুশির আলোড়ন। বলিউড নয়, প্রথম পদক্ষেপেই এই জুটি ধরা দিতে চলেছে হলিউডে। নিজেদের চরিত্রের জার্সি পরা ছবি শেয়ারও করলেন কিং খান। সম্প্রতিই বলিউডে কাজ শুরু হয়েছে দ্য ল্যায়ন কিং-ছবির। ছোটদের জন্য তৈরি এই পারিবারিক ছবিতেই মূল দুই চরিত্রের হয়ে ভয়েস ওভার আর্টিস্ট হয়ে কাজ করছেন কিং খান ও তার ছেলে আরিয়ান। 
শাহরুখ খান থাকছেন কিং মুসাফার চরিত্রে ও আরিয়ান থাকছেন সিম্বার চরিত্রে। কিং খানের কথায়, 'বাবা হিসেবে আমি এই চরিত্রটিকে রিলেট করতে পারি'। রবিবার ভারত-পাকিস্তান খেলা চলাকালিনই ভারতের জার্সি পরে ছবি শেয়ার করে সেই খবরই দিলেন কিং খান। যেখানে বাবা মুফাসা-র জার্সিতে ছিলেন শাহরুখ খান ও ছেলে সিম্বার জার্সিতে ছিলেন আরিয়ান। 

ফলেই এখন বেজায় ব্যস্ত আরিয়ান। একদিকে চলছে জোর কদমে তখত ছবির পরিচালনা পর্ব, তারই মাঝে হাতে নতুন ছবি। কয়েকদিন আগেই এক গুঞ্জণ শোনা গেছিল বি টাউন থেকে। কিং খান নাকি হলিউডের এক পরিচালকের সঙ্গে কথা বলেছিলেন আরিয়ানকে নিয়ে, তারই ফল কী এই অফার, সে প্রশ্নের উত্তর মেলা ভার।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক