'পেরেক নয় ফাঁস দেওয়ার দড়ি এনেছিল ওরা, দীপেশ খুন করেছে সুশান্তকে', ভাইরাল হল ভিডিও

Published : Jul 22, 2020, 05:45 PM ISTUpdated : Jul 23, 2020, 02:24 AM IST
'পেরেক নয় ফাঁস দেওয়ার দড়ি এনেছিল ওরা, দীপেশ খুন করেছে সুশান্তকে', ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

স্টিভ হাফের ভিডিও থেকে চাঞ্চল্যকর তথ্য খুঁজে বের করল এক নেটিজেন পেরেক নয়, ফাঁস দেওয়ার দড়ি এনেছিল ওরা দীপেশ নামক রাঁধুনি খুন করেছে সুশান্তকে এমনই দাবি রেখে, নেটদুনিয়ায় ভাইরাল হল সেই ভিডিও

স্টিভ হাফের ভিডিওতে ফের উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিদেশি জনপ্রিয় প্যারানর্মাল বিশেষজ্ঞ। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে তাঁর কথোপথন ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। তবে এই ঘটনার সত্যতা কতখানি। স্টিভের কথা মত তিনি দশ বছর ধরে একটি যন্ত্র বানিয়েছেন যার মাধ্যমে তিনি আত্মার সঙ্গে কথা বলতে পারবেন। সেই যন্ত্র নিয়েই সুশান্তের আত্মার সঙ্গে যোগাযোগ সম্পন্ন করতে বসেছিলেন স্টিভ। ভিডিওটি সাংঘাতিক ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য নেটিজেনের দাবি এটা সুশান্তেরই গলা। এবার ভিডিওতে বেরিয়ে এল যা তথ্য বেরিয়ে এল তা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। মৃত্যুর আগের দিন ঝগড়া হয়েছিল সুশান্তের। স্টিভ দাবি করেছেন, ভিডিওতে যে আত্মার সঙ্গে তাঁর কথোপকথন হয়ে চলেছে তিনি সুশান্তই। 

আরও পড়ুনঃসুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে নাকোচ রানির, এবার বঙ্গতনয়াকে তোপে দাগল সাইবারবাসী

এই ভিডিও নিয়ে আরও এক চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করলেন এক নেটিজেন। সেই ব্যক্তির দাবি, স্টিভ যেহেতু হিন্দি বোঝেন না তাই সুশান্তের আত্মার কিছু কথা বুঝতে পারেননি প্যারানর্মাল বিশেষজ্ঞ। সুশান্তের আত্মা নাকি কিছু কথা হিন্দিতে বলেছেন। যেমন, ওরা ফাঁসের দড়ি এনেছেন। নুস শব্দটি নেলস শুনেছিলেন স্টিভ। সেই ব্যক্তির আরও দাবি, দীপেশ ডান দিস কথাটি শুনেছেন উই বেটার স্টপ দিস। অর্থাৎ কাজটি দীপেশ করেছে। জানা যায়, দীপেশ হলেন সুশান্তের রাঁধুনি। এছাড়া সুশান্তের বেশ কিছু কথাই ভুল শুনেছেন স্টিভ। যা এই ব্যক্তি নিজের ভিডিওতে স্পষ্ট করার চেষ্টা করেছেন। অন্যদিতে স্টিভের ভিডিওর সত্যতা নিয়ে কিছু মানুষ প্রশ্ন তুললেও অধিকাংশ নেটিজেন মানছেন এই গলা সুশান্তেরই। 

আরও পড়ুনঃমৃত্যুর আগের রাতে বন্ধুদের সঙ্গে তর্ক-বিতর্ক, কীভাবে মারা গিয়েছিলেন সুশান্ত, বিস্ফোরক স্টিভের ভিডিও

নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন সেই ভিডিও

https://www.facebook.com/jaymala.singhrajput/videos/1027633427689126/

সেই গলা ধরেই বেরিয়ে আসছে নান তথ্য। প্রথমে জানা যায়, মৃত্যুর আগের রাতে সুশান্তের কিছু বন্ধু বান্ধব এসেছিলেন তাঁর বাড়িতে। সম্ভবত তাঁর বাড়িতেই থেকে গিয়েছিলেন তাঁরা। তাঁদের সঙ্গেই কি তর্কবিতর্কে জড়িয়েছিলেন তিনি। স্টিভের ভিডিও থেকে জানা গিয়েছে, মৃত্যুর আগের রাতে সুশান্তের সঙ্গে একাধিক ব্যক্তির ঝামেলা সৃষ্টি হয়। তারপরই স্টিভ তাঁকে জিজ্ঞেস করেন, কীভাবে মারা গিয়েছিলেন তিনি। তারপরই একই গলার স্বরে ভেসে আসে, "ওরা পেরেক এনেছিল।" স্টিভের ভিডিওতে পেরেক এবং এই নেটিজেনের ভিডিওতে ফাঁসের দড়ি, দুটি বিষয়টি নিয়ে সন্দেহ জেগেছে সকলের মনে। সুশান্তের মৃত্যুর বিচারের জন্য যারা লড়ে চলেছে তাদের দাবি, সুশান্তের বাড়িতে যে বন্ধুরা আগেরদিন আসে তারাই কোনও অস্ত্র এনেছিল নিজেদের সঙ্গে, সেটা দিয়েই তারা খুন করেছে সুশান্তকে। এমনই কথোপকথনে ভরে চলেছে সোশ্যাল মিডিয়া। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত