মৃত্যুর আগেরদিন রাত একটায় ইনি ছিলেন সুশান্তের সঙ্গে, সেদিন কী নিয়ে কথা বলেন সুশান্ত

Published : Jul 31, 2020, 04:36 PM ISTUpdated : Jul 31, 2020, 04:53 PM IST
মৃত্যুর আগেরদিন রাত একটায় ইনি ছিলেন সুশান্তের সঙ্গে, সেদিন কী নিয়ে কথা বলেন সুশান্ত

সংক্ষিপ্ত

সুশান্তের সঙ্গে শেষ রাতে এই বন্ধুই ছিলেন শেষ কথা হয় রাত ১ টায় কী নিয়ে সেদিন কথা বলেছিলেন তিনি বিহার পুলিশকে জানালেন সুশান্তের বন্ধু 

সুশান্তের মৃত্যুর তদন্ত যেন এক নতুন গতি পেয়েছে বাবা কেকে সিং এর অভিযোগ দায়ের করার পর। একে একে খুলছে বহু জট। যদিও এখনও স্পষ্ট নয় সঠিক চিত্র। ১৪ জুনের আগের রাতে বান্দ্রার চার দেওয়ালের মধ্যে এমন কী হল যার জন্য সুশান্তকে বেছে নিতে হল এই পথ তার স্পষ্ট উত্তর নেই কারুর কাছেই। তবে এবার সামনে এল নতুন চরিত্র। ইনি হলেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পাঠানি। 

আরও পড়ুনঃ 'অজয়ের সঙ্গে যদি দেখা না হত, শাহরুখকে বিয়ে করতেন কি', প্রশ্নের উত্তরে যা বললেন কাজল

সম্প্রতি সিদ্ধার্থ পাঠানি জানিয়েছেন যে শেষ রাতে সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়। রাত তখন একটা। সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তাঁর। সেদিন সুশান্ত বেশ মন মরা হয়েছিলেন। সিদ্ধার্থের কথায় সুশান্ত দিশার মৃত্যু নিয়ে বেশ চিন্তিত ছিলেন। তার ঠিক কয়েকদিন আগেই মৃত্যু হয় দিশার। সিদ্ধার্থ জানিয়েছিলেন যে সুশান্তের নাম জড়িয়ে যাচ্ছিল দিশার মৃত্যুর সঙ্গে । যা সুশান্ত ঠিক চাইছিলেন না। 

সম্প্রতি সামনে উঠে আসে আরও এক তথ্য। সুশান্তের বাড়িতে আগের দিন কোনও পার্টিই হয়নি। আর পাঁচটা দিনের মতই সুশান্ত সেদিনটা কাটিয়ে ছিলেন। তবে পুলিশি তথ্যে উঠে আসা খবর অনুযায়ী সুশান্ত শেষ তাঁর ফোনে সার্চ করেছিল তাঁকে নিয়েলেখা কিছু খবর। আর সিদ্ধার্থের কথায় তিনিও সেদিন রাতে সুশান্তকে দিশার মৃত্যুর খবর নিয়েই কথা বলতে শোনেন। তবে রিয়াকে নিয়ে কোনও দিনই তিনি সুশান্তের সঙ্গে কথা বলেননি বলেন দাবি করেন সিদ্ধার্থ। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত