প্রেমিকা রিয়ার পর সুশান্তের রুমমেট, পুলিশ জেরার মুখে অভিনেতার এই বিশেষ বন্ধু

Published : Jun 22, 2020, 11:22 AM IST
প্রেমিকা রিয়ার পর সুশান্তের রুমমেট, পুলিশ জেরার মুখে অভিনেতার এই বিশেষ বন্ধু

সংক্ষিপ্ত

পুলিশি জেরার মুখে সুশান্তের বন্ধু তথা এক সময়কার রুমমেট সিদ্ধার্থ পিঠানি সিদ্ধার্থকে বান্দ্রা থানায় হাজির হতে দেখা যায় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তার সঙ্গে বেশ কয়েকদিন ধরেই ছিলেন সিদ্ধার্থ  কয়েকদিন আগেই প্রেমিকা রিয়া চক্রবর্তীকে একটানা ১১ ঘন্টা জেরা করেছে পুলিশ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুজট এখনও কাটেনি।সত্যিই কি মানসিক চাপ থেকেই  আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে  হাজারো রহস্য। আপাতত রহস্যে মোড়া মৃত্যুর সত্যতা জানতে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রতিদিন জেরা চালিয়ে আসছে পুলিশ। কয়েকদিন আগেই প্রেমিকা রিয়া চক্রবর্তীকে একটানা ১১ ঘন্টা জেরা করেছে পুলিশ। এবং শুধু জেরাই নয়, রিয়ার বয়ানও রেকর্ড করা হয়েছে।  এবার পুলিশি জেরার মুখে সুশান্তের বন্ধু তথা এক সময়কার রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে।

আরও পড়ুন-বার্ধক্য গ্রাস করেছে আমিরকে, ধূসর চুলের নয়া লুকে ভক্তদের চমক অভিনেতার...

সুশান্তের ব্যক্তিগত জীবন থেকে বিভিন্ন দিক খতিয়ে  দেখা হচ্ছে। সুশান্তের মৃত্যুর পর শোকপ্রকাশ করে সিদ্ধার্থের সোশ্যাল মিডিয়ার পোস্ট গত কয়েকদিন ধরে চর্চায় ছিল। গত ২১ জুন সিদ্ধার্থকে বান্দ্রা থানায় হাজির হতে দেখা যায়। তার পর থেকেই পাপারাৎজির ক্যামেরা যেন সর্বদাই সিদ্ধার্থর দিকে মুখিয়ে রয়েছে।  তবে তিনি একা নন, বাবার  সঙ্গে থানায় দেখা গেছে অভিনেতাকে। তবে সুশান্তকে নিয়ে কোনও মুখ খোলেননি সিদ্ধার্থ।

 

 

সূত্র থেকে জানা গেছে, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তার সঙ্গে বেশ কয়েকদিন ধরেই ছিলেন সিদ্ধার্থ। সেই খবর জানার পরই তাকে জেরা করবে মুম্বই পুলিশ। মৃত্যুর ১০ দিন আগে সুশান্ত  কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন তাদের সকলকেই পুলিশি জেরা করা হবে। ইতিমধ্যেই সেই তালিকায় থাকা রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এবার রিয়ার পর সিদ্ধার্থকে ডেকে পাঠানো হয়েছে।সুশান্তের মৃত্যুর খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।  এমনকী সুশান্তের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন। ঠিক কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সেই কারণ খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে পুলিশ।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?