'এখান থেকে ঝাঁপ দিলে কেমন হয়', বারান্দায় দাঁড়িয়ে কী আয়শাকে ইঙ্গিত দিয়েছিলেন সুশান্ত

Published : Jun 17, 2020, 11:04 AM ISTUpdated : Jun 17, 2020, 11:37 AM IST
'এখান থেকে ঝাঁপ দিলে কেমন হয়', বারান্দায় দাঁড়িয়ে কী আয়শাকে ইঙ্গিত দিয়েছিলেন সুশান্ত

সংক্ষিপ্ত

সুশান্তের মৃত্যুর পর একে একে খুলছে জট সকলেই অতীতে ফিরে হাঁতরে বেড়াচ্ছেন স্মৃতি আয়শা সুশান্তের খুব ভালো বন্ধু ছিলেন ইঙ্গিতেই কী মনের কথা বুঝিয়েছিলেন সুশান্ত

সুশান্তের সঙ্গে প্রথম দেখাতেই আত্মহত্যা নিয়ে কথা হয়েছিল আয়েশা কাপুর আদলখার। আয়শা সুশান্তের বাড়িতে গিয়েছিলে। সেখানেই বারান্দাতে দাঁড়িয়ে প্রথম সুশান্ত বলেন এখান থেকে 
ঝাঁপ দিলে বিষয়টা কেমন হবে! সেখান থেকেই শুরু আয়শার সঙ্গে সুশান্তের এক অন্য ধরনের সম্পর্ক। জীবন, জীবনের মূল্য, গুরুত্ব সব কিছুই উঠে আসতে থাকে ,তাঁদের আলোচনায়। সেই থেকেই শুরু। 

আরও পড়ুনঃ প্রেমিকার সঙ্গে ছবি স্বাক্ষর করেছিলেন সুশান্ত, রিল-রিয়েল লাইফ রোম্যান্স অপূর্ণই থেকে গেল

সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সুশান্তকে ঘিরে দীর্ঘ পোস্ট করে খোলসা করলেন আয়শা। লিখলেন, সুশান্ত. বন্ধু হিসেবে খুব ভাসো ছিল না। খুব একটা ফোনা করা, বা গল্প করার পক্ষপাতী সুশান্ত সিং রাজপুত নন। তাই প্রায়সই যোগাযোগ হয় এমনটা নয়। কিন্তু যখনই আয়শার সঙ্গে তাঁর দেখা হত, ভিড়ের মাঝেও আলাদা হয়ে যেতেন তাঁরা। কথার বিষয় থাকত সেই একই জীবন-মৃত্যু। পোস্টে আয়শা আক্ষেপ করে লেখেন, তিনি যদি তখনও বুঝতেন বা প্রয়োজনে যদি সুশান্তের পাশে দাঁড়ানো যেত, তবে আজ তিনি সকলের মধ্যে থাকতেন। 

 

 

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আয়শা স্বীকার করেন, যদি সময় মত সাহায্যে পেতেন সুশান্ত তাহলে তাঁকে আটকে রাখা যেত। আয়শা জানান, 'আমি বলব না আমরা খুব কাছের ছিলাম। কিন্তু আমি খুব অবাক, এমন একজন প্রাণবন্ত মানুষ, এত জ্ঞান যাঁর ভেতরে, তিনি কীভাবে এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন! যত সুপারস্টারের সঙ্গে মিশেছি, সকলের থেকে অনেকটা আলাদা ছিলেন সুশান্ত'। শেষে আয়শা জানান, 'সময় থাকতে নিজেকে জিজ্ঞেস করো, কথা বলার কী প্রয়োজন আছে...'

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন