'পরিবার মেনে না নিলে সম্পর্কে এগোতাম না', 'লাভ-লাইফ' নিয়ে সটান জবাব তাপসীর

Published : May 12, 2020, 02:22 PM ISTUpdated : May 12, 2020, 03:47 PM IST
'পরিবার মেনে না নিলে সম্পর্কে এগোতাম না', 'লাভ-লাইফ' নিয়ে সটান জবাব তাপসীর

সংক্ষিপ্ত

তাপসী পান্নুকে নিয়ে সরগরম টিনসেল টাউন ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেট করছেন তাপসী পান্নু সম্প্রতি সাক্ষাৎকারে বয়ফ্রেন্ডকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরিবারের লোকজন মেয়ে নিয়েছেন বলেই সম্পর্কে এগিয়েছেন তাপসী

বেশ কয়েকদিন  ধরে তাপসী পান্নুকে নিয়ে সরগরম টিনসেল টাউন। তার ব্যক্তিগত জীবন থেকে লাভ-লাইফ সব জানতেই যেন মুখিয়ে রয়েছে দর্শক। বেশ কয়েকদিন আগেই নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তাপসী পান্নু। সম্প্রতি সাক্ষাৎকারে বয়ফ্রেন্ডকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। নিজের পরিবার নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন হোক কিংবা  প্রেমের সম্পর্ক তাপসী জানিয়েছেন, 'পরিবার মেনে না নিলে এই সম্পর্ক মোটেই বেশিদূর এগোতো না। পরিবারের লোকজন মেয়ে নিয়েছেন বলেই তিনি সম্পর্কে এগিয়েছেন।' 

আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছিলেন অক্ষয়, প্রাক্তন প্রেমিকের কেলেঙ্কারি ফাঁস করেছিলেন শিল্পা...

 

তাপসী পান্নু মানেই ছবির একটা বাড়তি পাওনা। আবার তাপসী মানেই ছবি হিটের ফর্মূলা। অমিতাভের সঙ্গে বদলা ছবিতেও অভিনয় করার পর থেকেই তার কেরিয়ার যেন পুরো বদলে গিয়েছিল। সূত্র থেকে জানা গেছে, ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেট করছেন তাপসী পান্নু। কোনও কিছু নিয়ে লুকোছুপি তার মোটেই পছন্দের নয়। তাপসী জানিয়েছেন,' তিনি যে কারোর জীবনে রয়েছেন সেটা ভেবেই তিনি গর্ববোধ করছেন, তবে খবরের শিরোনামে আসার জন্য তিনি এ বিষয়ে কিছু জানাতে রাজি নন।'

আরও পড়ুন-ডিনার ডেটে একাধিকবার বিয়ের প্রস্তাব করিনার, বিস্ফোরক বয়ান বিবেকের...

অভিনেত্রী আরও জানিয়েছেন,  'তার বয়ফ্রেন্ড, তাদের সম্পর্ক সবকিছুই বাড়ির মতেই হয়েছ। আমার পরিবার, আমার বোন সবাই ওকে পছন্দ করে, আর সেটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ।' গত বছরে একটি সাক্ষাৎকার থেকে জানা গিয়েছিল, তাপসীর বোন সগুনের কারণেই তাপসীর সঙ্গে ম্যাথিয়াসের দেখা হয়েছিল। বর্তমানে বেশ চুটিয়েই প্রেমটা উপভোগ করছেন অভিনেত্রী। অভিনয় জগতে পা দেওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে একটা  জায়গাটা পাকিয়ে নিয়েছেন। একের পর এক ছবিতে চরিত্র নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেই চলেছেন তাপসী। কখনও থ্রিলার আবার কখনও প্যাশনেট কোনও চরিত্র- সবেতেই তিনি সাবলীল। অভিনয় যে তার সহজাত তা বারেবারে প্রমাণ দিয়েছেন তাপসী।  'ষান্ড কি আঁখ' , 'থাপ্পড়' ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে তাপসীকে। তার অভিনয়কে কুর্নিশ জানিয়েছে সমালোচক মহলের একাংশরা।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! অর্ধেক ঋণ শোধ করেছেন অভিনেতা?
ব্লকবাস্টার নাকি সাধারণ ছবি? ‘ও রোমিও’ নিয়ে কী মত দর্শকদের, জেনে নিন