ফের বিস্ফোরক তনুশ্রী, আশারাম বাপুর সঙ্গে তুলনা টানলেন নানার

Published : Jan 10, 2020, 10:54 AM IST
ফের বিস্ফোরক তনুশ্রী, আশারাম বাপুর সঙ্গে তুলনা টানলেন নানার

সংক্ষিপ্ত

ফের নানা পাটেকরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তনুশ্রী দত্ত ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুর সঙ্গে নানার পাটেকরের তুলনা টেনেছেন তনুশ্রী এক কামড়ার ফ্ল্যাটে থেকে গুড বয় ইমেজ নিয়ে ঘুরে বেড়ানো সম্পূর্ণটাই মিথ্যে আপাতত এই নিয়ে সরগরম রয়েছে নেটদুনিয়া

২০১৮ সালে মিটু ঝড় আছড়ে পড়েছিল গোটা হলিউডে। সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বলিউড জুড়ে। বহু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক কর্মক্ষেত্রে যৌন হেনস্তা নিয়ে অকপটে মুখ খুলেছিলেন। শুধু তাই নয়, প্রত্যেকের নামও প্রকাশ্যে এনেছিলেন। কেউ কেউ আবার কাস্টিং কাউচ নিয়েও মুখ খুলেছিলেন। বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তও অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। যা নিয়ে রীতিমতো উত্তাল হয়েছিল সোশ্যাল  মিডিয়া।

আরও পড়ুন-পরপর দুবার গর্ভপাত, ট্যাবু ভেঙে বেরিয়ে এলেন কাজল...

ফের নানা পাটেকরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তনুশ্রী দত্ত।  নতুন করে আবারও মিটু বির্তককে তিনি যেন উসকে দিলেন। ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুর সঙ্গে নানার পাটেকরের তুলনা টেনেছেন তনুশ্রী। সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন,' সাদা পাঞ্জাবী আর গান্ধী টুপি পরলেই কেউ ভাল মানুষ হতে পারে না। ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুও তো  সাদা পাঞ্জাবী পরে নানা পাটেকারের মতো। তাহলে সাদা পাঞ্জাবী পরার কারণে আশারাম বাপুর বিরুদ্ধে ওঠা ধর্ষণের সমস্ত অভিযোগ কি মাফ করে দেওয়া যায়?' এমনকী নানার এনজিও 'নাম'এর কথা প্রসঙ্গে এও বলেন, ওই সংস্থা বিভিন্ন বিভিন্ন কর্পোরেট সংস্থার থেকে কোটি কোটি টাকা আয় করেছে। ৫০০ কৃষককে মাথার উপর ছাঁদ তৈরি করে দিয়েছে বলেও শোনা গেছে, কিন্তু আদৌ কি দিয়েছে?  এক কামড়ার ফ্ল্যাটে থেকে গুড বয় ইমেজ নিয়ে ঘুরে বেড়ানো সম্পূর্ণটাই মিথ্যে। সংবাদ সংস্থার সামনে এমনই বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী তনুশ্রী।

 

২০১৮ সালে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছিলেনন একটি গানের শ্যুটিংয়ে নাকি নানা অন্তরঙ্গ হতে চেয়েছিলেন। রাজি না হওয়ায় চরম যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তনুশ্রী। নানার বিরুদ্ধে পুলিশে অভিযোগও করেছিলেন অভিনেত্রী। যদিও উপযুক্ত প্রমাণের অভাবেই মুম্বই পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল। এবার পুলিশের সেই রিপোর্টকেই চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। আপাতত এই নিয়ে সরগরম রয়েছে নেটদুনিয়া।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Raaka Update: আল্লু অর্জুনের 'রাকা'-তে শাহরুখ! জল্পনা তুঙ্গে, আসল কারণটা কী?
Bhooth Bangla: শুরু হল 'ভূত বাংলা'-র অগ্রিম বুকিং, সেন্সর বোর্ডের কাঁচিতে ১০ মিনিট ছোট হল অক্ষয়ের ছবি