চা-কফির বিল ৭৮,৬৫০ রুপিয়া, টাকা দিয়ে নির্বাক অভিনেতা, মজার পোস্ট ভাইরাল

Published : Sep 06, 2019, 11:19 AM ISTUpdated : Sep 06, 2019, 12:07 PM IST
চা-কফির বিল ৭৮,৬৫০ রুপিয়া, টাকা দিয়ে নির্বাক অভিনেতা, মজার পোস্ট ভাইরাল

সংক্ষিপ্ত

চা-কফির বিল ৭৬,৬৫০ বিলের ছবি পোস্ট করলেন অভিনেতা মজার ছলে করা পোস্ট ভাইরাল রাতারাতি রাহুলের পথে হাঁটলেন কিকু

বেশ কয়েকদিন ধরেই হোটেলের বিল নিয়ে সরব হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। ফলে তা নিয়ে বেজায় মাথায় হাত হোটেল কর্তৃপক্ষের। পান থেকে চুন খোসলেই সমস্যা। তড়িঘড়ি খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই একই পথে হাঁটলেন কৌতুক অভিনেতা কিকু শারদা। কিন্তু তাঁর ক্ষেত্রে পোস্টটি ছিল মজার। 

বিস্তারিতঃ একটু বেশিই খোলামেলা শাহরুখ কন্যা, হট ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড

সম্প্রতিই ছুটি কাটাতে ইন্দোনেশিয়ায় গিয়েছেন কিকু। সেখানেই চা ও কফিশপে বিল করে ফেললেন ৭৮ হাজার ৬৫০ রুপিয়া, যা ভারতের টাকার অঙ্কে ৪০০ টাকা। মজার অভিনেতার মজার ছলের পোস্টই ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়। তিনি বিলের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমার এক কাপ চা আর ক্যাপুচিনোর দাম ৭৮,৬৫০...। 

বিস্তারিতঃ রাণুর গান মন দিয়ে শুনলেন সলমন খান, শোনালেন আরও অনেককেই, দেখুন ভিডিও

একের পর এক অভিনেতা অভিনেত্রীদের পোস্ট করা বিলের ভঙ্গিমায় মজা করে পোস্ট করেছিলেন কিকু। এই ট্রেন্ড চালু করেছিলেন রাহুল বোস। তিনিই প্রথম একটি পোস্ট করেন, যেখানে দেখা যায় দুটি কলার দাম প্রায় ৪০০ টাকা। তারই বেশ কিছুদিনের মধ্যে সামনে উঠে আসে দুটি ডিমের দাম ১৭০০ টাকা। যা দেখা মাত্রই চক্ষু চরক গাছ হয়েছিল সকলের।

 

 

কিন্তু মজার অভিনেতার নিশানায় ছিল না কোনও হোটেল কর্তৃপক্ষ। শুধু মাত্র ট্রেন্ড দেখেই সৌশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই বিলের ছবি। সেই বিলের খবরও ছড়িয়ে পড়ায় এবার মজায় মাতলেন তাঁর ভক্তরা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা