ব্রেক আপের গুজবে জল ঢাললেন দিশা-টাইগার! নিজেরাই বুঝিয়ে দিলেন দিব্য আছেন

swaralipi dasgupta |  
Published : Jul 20, 2019, 12:16 PM IST
ব্রেক আপের গুজবে জল ঢাললেন দিশা-টাইগার! নিজেরাই বুঝিয়ে দিলেন দিব্য আছেন

সংক্ষিপ্ত

বেশ কিছুদিন ধরেই বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছিল, টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনেছেন দিশা পটানি শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্য়ে সম্পর্ক ভালো যাচ্ছে না কিন্তু সেসব যে কেবলই গুজব তা খোদ টাইগার দিশাই বুঝিয়ে দিলেন

বেশ কিছুদিন ধরেই বিটাউনে কান পাতলেই  শোনা যাচ্ছিল টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনেছেন দিশা পটানি। শোনা যাচ্ছিলস, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্য়ে সম্পর্ক ভালো যাচ্ছে না। কিন্তু সেসব যে কেবলই গুজব তা খোদ টাইগার দিশাই বুঝিয়ে দিলেন। 

বৃহস্পতিবার একসঙ্গে ডিনার ডেটে গিয়ে আবার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন দুজনে। মুম্বইয়ের এক রেস্তোরাঁর সামনে দুজনকে একসঙ্গে দেখা গেল। এমনকী, একই গাড়িতে করে দুজনে  আসেন সেখানে। এদিন টাইগারের সঙ্গে ডেটে আসার জন্য দিশা বেছে নিয়েছিলেন নীল রঙের একটি বডিকন ড্রেস। সঙ্গে ছিল মানানসই সাদা রংয়েপ স্নিকার্স। সব সময়ের মতোই দিশাকে দেখতে সুন্দর লাগছিল। টাইগার এদিন পরেছিলেন সাদা টিশার্টা ও নীল ডেনিম। 

 

 

কিছুদিন আগে বলিউডে খবর ছড়ায়, বেশ কিছুদিন ধরেই নাকি বেশ কিছু বিষয়ে দুজনের মতের অমিল ও কথা কাটাকাটি হচ্ছিল। তাই নাকি দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। বলিউডের আর এক মহল বলছে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার ফলেই নাকি এই পরিণতি

 বেশ কয়েকবার একসঙ্গে আদিত্য ও দিশাকে এক জায়গায় দেখাও গিয়েছে। যদিও দিশা বা টাইগার কেউই এই কারণে সম্মতি জানাননি।  

আরওপড়ুনঃ হাতে মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বই এসেছিলেন দিশা! নায়িকা হতে কতটা কষ্ট করতে হয়েছিল অভিনেত্রীকে

দিশা ও টাইগার দুজনেরই ঘনিষ্ঠ এক বন্ধুর কথায় দুজনের মধ্যে মতের অমিল হচ্ছিল তাই দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সম্পর্ক ভাঙলেও  পরস্পরের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টাইগার শ্রফের স্টুডেন্ট অফ দ্য় ইয়াপ টু। এই মুহূর্তে তিনি ওয়ার ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। দিশাও ভারত ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা