আবারও চমক দিলেন টাইগার, বছরের শুরুতেই ক্যাসানোভা লুক,মিলল দ্বিতীয় গানের ঝলক

Published : Jan 06, 2021, 03:29 PM ISTUpdated : Jan 06, 2021, 03:55 PM IST
আবারও চমক দিলেন টাইগার, বছরের শুরুতেই ক্যাসানোভা লুক,মিলল দ্বিতীয় গানের ঝলক

সংক্ষিপ্ত

ভক্তদের নতুন বছরে নতুন উপহার  সোশ্যাল মিডিয়ায় নয়া লুকে টাইগার  আনবিলিভেবেল এর পর ক্যাসিনোভা  সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তে ভাইরাল 

২০১৯ সালে যেন এক ধাক্কায় পাল্টে গিয়েছিল টাইগার শ্রফের কেরিয়ার গ্রাফ। যার মধ্যে অন্যতম হল স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির সিক্যুয়েল। পাশাপাশি ক্লিক করেছিল বাঘি ২ ছবি। এরপর থেকেই প্রথম সারির তারকাদের তালিকাতে নাম লিখিয়েছিলেন টাইগার। মুহূর্তে হয়ে উঠেছিলেন নতুন জেনারেশনের হার্ট থ্রোব। এরপর ওয়ার, বাঘি ৩। বাঘি ৩ বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও টাইগারকে রীতিমত লাইম টাইট বজায় রাখতে সাহায্য করে। 

আরও পড়ুন- কিয়ারার স্টানিং লুকের রহস্য কী জানেন, কীভাবে রূপচর্চা করে থাকেন কিয়ারা

২০২০ পাল্টে দিয়েছিল সেই চলার গতি। লকডাউনে থমকে গিয়েছিল বিনোদন জগত। কিন্তু থেমে থাকেনি টাইগারের গতি। তিনি নয়া অবতারে ধরা দিয়েছিলেন লকডাউনে। গান গেয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি। প্রকাশ্যে এসেছিল আনবিলিভেবেল। সেই গান ঝড় তুলেছিল ভক্তমহ৯লে। মারশাল আর্ট, অ্যাকশন, অভিনয় নাচ এবার গান। তবে একটাই গান নয়। এবার ব্যাক টু ব্যাগ গান নিয়ে হাজির হচ্ছেন টাইগার। 

 

 

বছরের শুরুতেই এলো ক্যাসিনোভা লুক। টাইগারের পরবর্তী গানের টিজার মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা নজর কাড়ল সকলের। শীঘ্রই মুক্তি পাবে এই গান। টাইগারের গলার জাদুতে ইতিমধ্যেই কাত সকলে। তবে এবার খানিক ঝলকেই অবাক হল নেটিজেনরা। এত দিন গানের দুনিয়া থেকে কেন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন টাইগা, প্রশ্নে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’