করোনায় আক্রান্ত হয়ে ব্যঙ্গের শিকার বরুণ ধাওয়ান, দিলেন সপাট উত্তর

Published : Dec 08, 2020, 08:20 PM IST
করোনায় আক্রান্ত হয়ে ব্যঙ্গের শিকার বরুণ ধাওয়ান, দিলেন সপাট উত্তর

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত বরুণ ধাওয়ান  পোস্টে অদ্ভুত ব্যঙ্গ ভক্তের  দেখ মাত্রই সপাট উত্তর দিলেন বরুণ  মুহূর্তে তা ভাইরাল হল নেট দুনিয়ায়

বলিউডে একের পর এক তারকা বর্তমানে কোরনায় আক্রান্ত। পরিস্থিতি যতই স্বাভাবিকের পথে এগোচ্ছে ততই যেন করোনার থাবায় কাবু হচ্ছে সেলেব মহল। দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল শ্যুটিং। অক্টোবর মাস থেকে ধীরে ধীরে ছন্দে ফেরা শুরু হয়। আর তার পর থেকেই যেন করোনায় আক্রান্তর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি নীতু কাপুর, বরুণ ধাওয়ান ও কৃতি স্যাননের করোনায় আক্রান্তের খবর সামনে আসে। 

আরও পড়ুনঃ ২০২০-তে বিনোদন জগতে সব থেকে বেশি ছড়িয়ে পড়া টুইট কোনটা জানেন, বছর শেষে প্রকাশ্যে এলো রিপোর্ট

যদিও করোনা নিয়ে স্পষ্ট কোনও পোস্ট মেলেনি বরুণের থেকে। যার ফলে অনেকেই তা নিয়ে নানা মন্তব্য করে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একজনপ্রশ্নই করে বসেন, আদেও বরুণ ধাওয়ান করোনায় আক্রান্ত তো, না কি তা কেবল সামান্য সর্দি কাশি, এই পোস্ট দেখা মাত্রই বিস্ফোরক বরুণ ধাওয়ান উত্তর করেন- বেশ মজার মানুষ আপনি, ঠাকুর না করুন আপনার পরিবারের কারুর এমন হোক, নয়তো তাদেরও রসিকতার শিকার হতে হবে। 

 

 

যুগ যুগ জিও ছবির শ্যুট থেকে ফিরেই করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান। নীতু কাপুর ও পরিচালকেরও করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। বরুণ ধাওয়ান লেখেন, তিনি সাবধানেই ছিলেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিছুই বলা যায় না। ইতিমধ্যেই কৃতি স্যাননেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি কৃতি স্যানন।  
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

IFFI 2026: উদ্বোধন হল গোয়ার ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জেনে নিন কদিন চলবে উৎসব
Lag Jaa Gale Pune Wrap: পুনেতে 'লগ যা গলে' ছবির শুটিং শেষ করলেন জাহ্নবী ও টাইগার, কবে ছবি মুক্তি?