"নিজের পরিবারে না হলে কেউ বিষয়টির গুরুত্ব বোঝে না", করোনায় আক্রান্ত বরুনের আত্মীয়

Published : Apr 12, 2020, 11:53 AM ISTUpdated : Apr 12, 2020, 12:13 PM IST
"নিজের পরিবারে না হলে কেউ বিষয়টির গুরুত্ব বোঝে না", করোনায় আক্রান্ত বরুনের আত্মীয়

সংক্ষিপ্ত

ফের করোনার কোপ সরাসরি বরুন ধাওয়ানের পরিবারে। বরুনের এক আত্মীয়ের করোনায় আক্রান্ত। খবরটি প্রকাশ্যে আনেন খোদ বরুনই। এর আগে করোনার প্রকোপে পিছিয়ে গিয়েছে বরুন-নাতাশার বিয়ে।  

করোনার প্রকোপে প্রথমে পিছিয়ে গিয়েছিল বিয়ে। এবার সরাসরি পরিবারের সদস্যের উপরে কোপ পড়ল করোনার। বরুন ধাওয়ানের এক আত্মীয় আক্রান্ত হয়েছেন করোনায়। সম্প্রতি অভিনেতা নিজেই ইনস্টাগ্রাম লাইভে বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এই আত্মীয় থাকেন আমেরিকায়। বরুন এ বিষয় এ কথা বলতে গিয়ে জানান, "যতক্ষণ না নিজের কেউ আক্রান্ত হচ্ছে, বিষয়টির গুরুত্ব কেউ বুঝছে না।"

আরও পড়ুনঃকেবল ভালো অভিনয় নয়, ছবি আঁকা থেকে ছবি তোলা, এই তারকাদের রয়েছে আরও অনেক গুণ

নাতাশা দালালের সঙ্গে এ বছর বিয়ে হওয়ার কথা ছিল বরুনের। থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের একাধিক প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছিল। করোনার কোপে সেই বিয়ে গেল পিছিয়ে। প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ভাবেই বরুনের জীবনে করোনার কালো ছায়া পড়েছে। 

আরও পড়ুনঃসাদা মনোকিনিতে নিয়া, অভিনেত্রীর টোনড চেহারায় উত্তেজিত ভক্তরা

প্রসঙ্গত, বলিউডে কণিকা কাপুর প্রথম আক্রান্ত হন করোনায়। তারপরই একে একে প্রযোজক করিম মোরানি ও তাঁর দুই মেয়ে জোয়া এবং সাজা মোরানি করোনায় আক্রান্ত হন। অন্যদিকে রক অন ছবির অভিনেতা পুরব কোহলি তাঁর পরিবারসহ আক্রান্ত হয়েছিলেন কোরনায়। যদিও তাঁরা এখন করোনা মুক্ত। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। জোয়া এবং সাজাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Malaika Restaurant: খিচুড়ির দাম শুনলে চমকে যাবেন! সোনার দামও হার মানবে জলের দামের কাছে, আর কী চমক আছে মালাইকার রেস্তোরাঁয়?
O Romeo Banned: ব্যান করা হোক শাহিদ কাপুরের ছবি! নিষেধাজ্ঞা জারি করতে আদালতে ছুটলেন উস্তারার কন্যা