রালিয়ার বিয়েতে রয়েছে বর-কনের পছন্দের মেনু, এক নজরে সেই তালিকা

Published : Apr 14, 2022, 06:40 PM IST
রালিয়ার বিয়েতে রয়েছে বর-কনের পছন্দের মেনু, এক নজরে সেই তালিকা

সংক্ষিপ্ত

রালিয়ার বিয়েতে রয়েছে বর-কনের পছন্দের আইটেম। বিনোদনের খবরে যারা চোখ রাখেন তাঁরা নিশ্চই জানেন যে, হাইওয়ে নায়িকার পছন্দের তালিকার অন্যতম হল ভেগান বার্গার। তাই তাঁর জাবনের বিগ ডে-তেও রাখা হয়েছে এই স্পেশাল আইটেম। অন্যদিকে রয়েছে রনবীরের পছন্দের সুশিও।   

১৪ এপ্রিল বিকেল ৩ টের সময় রনবীর কাপুর আর আলিয়া ভাটের জীবনে এল সেই বিশেষ মুহুর্ত। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর আজ অর্থাৎ ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধলেন রালিয়া। রনবীর-আলিয়ার বিয়ে নিয়ে কিন্তু কম জল্পনা কল্পনা হয়নি। বিয়ের দিন নিয়েও ছিল অনেক ধন্দ। তবে এখন সব জল্পনা কল্পনায় একেবারে ইতি! বিকেল ৩ টের সময়ই মিস ভাট থেকে মিসেস কাপুর হয়েছেন মহেশ কন্যা। গণেশ পুজো দিয়ে শুরু হয়েছিল রনবীর-আলিয়ার প্রিওয়েডি অনুষ্ঠান। বলিপাড়াার এই হাইভোলটেজ যুগলের বিয়ের অনুষ্ঠানে খাবারের মেনুতেও যে স্পেশাল টাচ থাকব সে কথা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। রালিয়ার বিয়েতে রয়েছে বর-কনের পছন্দের আইটেম। বিনোদনের খবরে যারা চোখ রাখেন তাঁরা নিশ্চই জানেন যে, হাইওয়ে নায়িকার পছন্দের তালিকার অন্যতম হল ভেগান বার্গার। তাই তাঁর জাবনের বিগ ডে-তেও রাখা হয়েছে এই স্পেশাল আইটেম। 

শুধু আলিয়াই নন, রালিয়ার বিয়ের মেনুতে রয়েছে নতুন বরের পছন্দের খাবারও। রনবীরের প্রিয় আইটেম সুশিও রয়েছে তালিকায়। একেবারে ঘণিষ্ঠ মহলের উপস্থিতিতেই বসেছিল রনবীর-আলিয়ার বিয়ের আসর। তাঁদের বিবাহ অভিযানের সাক্ষী ছিল মোট ৫০ জন অতিথি। এর মধ্যে ২০ জন ছিল নববধূর ঘণিষ্ঠ বন্ধু আর ৩০ জন ছিল পরিবার ও আত্মীয়স্বজন। কাপুর খানদান বিয়ের মেনুতেও ট্রাডিশন বজায় রেখেছে। মুম্বইয়ের পাপারাতজিদের খবর অনুযায়ী, অতিথিদের পাতে পরেছে তন্দুরী চিকেন থেকে ডাল মাখানি। আর তঁদের মারফতই খবর যে, এই তারকা কপলের বিয়েতে নতুন বৌ-য়ের জন্য রয়েছে স্পেশাল ভেগান বার্গার। ইতিমধ্যেই বাইরে থাকা সাংবাদিকদের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছেন কাপুর ও ভাট পরিবার। বিয়ের পর নববধূকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।  সুত্রের খবর, সন্ধ্যা ৭ টায় সংবাদমাধ্যমের সামনে আসবেন বলিউডের নবদম্পতি।

আরও পড়ুন-রক্তমাখা নয়, বরং ভালবাসায় মজে শিবা-ইশা, মেহেন্দির দিনে প্রকাশ পেল রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র নয়া ভিডিও

আরও পড়ুন-অফিসিয়ালি স্বামী-স্ত্রী হলেন রণবীর-আলিয়া, অগ্নিসাক্ষী রেখে ঋষির ছবির সামনেই চার হাত এক হল দুজনের

হাইওয়ে নায়িকা আলয়া ভাট আর তাঁর বেস্টি অনুষ্কার সবচেয়ে পছন্দের খাবাার ভেগান বার্গার। তাই বিয়ের মেনু ঠিক করার সময় নববধূর পছন্দের কথা মাথায় রেখেই ভেগান বার্গারের স্টল রাখা হয়েছে। নতুন বৌয়ের পছন্দের পাশাপাশি তো সমান গুরুত্বপূর্ণ নব বরের পছন্দের খাবার। তাই রনবীরের জন্য রয়েছে সুশি। রনবীর-আলিয়ার বিয়েতে রয়েছে ফিউশন খাবারও। পরিবার আর ঘণিষ্ঠ মহলের উপস্থিতিতেই চার হাত এক করে বাস্তু থেকে জীবনের নতুন যাত্রা শুরু করলেন রালিয়া।  বলিউডের নয়া তারকা দম্পত্তিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা