অভিনয় থেকে প্রযোজনা! নয়া ভুমিকায় বিদ্যা বালান

Published : Jul 28, 2019, 08:00 PM ISTUpdated : Jul 28, 2019, 08:31 PM IST
অভিনয় থেকে প্রযোজনা! নয়া ভুমিকায় বিদ্যা বালান

সংক্ষিপ্ত

নতুন ভুমিকায় বিদ্যা বালান অভিনয় থেকে প্রযোজনা শর্টফিল্মে অভিনয় করছেন বিদ্যা সামাজিক নানা সমস্যার কথা বলবে এই ছবি

সম্প্রতিই প্রকাশ্যে আসে নতুন খবর। বেশ কয়েকদিন ধরেই বিটাউনে একটাই খবর শোনা যেত কান পাতলে প্রযোজনার কাজে হাত দিতে চলেছেন বিদ্যা বালান। কিন্তু সেই খবরকেই সত্য বলে প্রকাশ্যে নিয়ে এলেন বিদ্যা। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনা করবেন তিনি, নিজেই জানালেন এক সাক্ষাৎকারে। বর্তমানে তিনি বেজায় ব্যাস্ত মিশন মঙ্গল ছবির কাজ নিয়ে। তারই মধ্যে প্রকাশ্যে এল এই খবর।

তৈরি হতে চলেছে শর্টফিল্ম নটখট। এই ছবিতেই মুখ্যভুমিকায় অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান। অনুকম্পা হর্ষের লেখা গল্প অবলম্বণে তৈরি এই ছবির গল্প। সমাজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলেধরা হবে এই ছবিতে। তাই বিশষ যত্ন নিয়ে বানান হচ্ছে ছবির চিত্রনাট্য। সেখান থেকে বাদ পড়ছে না ধর্মীয় গোঁড়ামি, কুংস্কার, সম্পর্কের টানাপোড়েন, ধর্ষণ, লিঙ্গবৈষম্যের মতন বিষয়। ফলে এই ছবি নিয়ে বেশ আশাবাদী বিদ্যা বালান। 

ফ্যাশন র‌্যাম্প-এ সারা আলি খান, দর্শক আসনে কার্তিক, দেখুন সারার তাক লাগানো র‌্যাম্প ওয়ার্ক ভিডিও

তিনি প্রকাশ্যেই বলেন গল্পটা এত সুন্দর ছকে বাঁধা যে তা শোনা মাত্রই আমি অভিনয়েনার জন্য রাজি হয়ে যাই।  শুধু তাই নয়, ছবির প্রযোজ কাজেও হাত দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। এই শর্ট ফিল্মের মধ্যে দিয়ে প্রযোজানায় হাতে খড়ি হল বলিউড নায়িকার। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! অর্ধেক ঋণ শোধ করেছেন অভিনেতা?
ব্লকবাস্টার নাকি সাধারণ ছবি? ‘ও রোমিও’ নিয়ে কী মত দর্শকদের, জেনে নিন