'ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে মুখ দেখানো কবে বন্ধ করবেন সেলিব্রিটিরা', প্রশ্ন ছুঁড়ে দিলেন অভয়

Published : Jun 06, 2020, 02:03 PM IST
'ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে মুখ দেখানো কবে বন্ধ করবেন সেলিব্রিটিরা',  প্রশ্ন ছুঁড়ে দিলেন অভয়

সংক্ষিপ্ত

আবারও নিজের মত প্রকাশ করে পোস্ট করেছেন বলি অভিনেতা অভয় দেওয়াল ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কি বন্ধ করেবেন তারকারা, এই প্রশ্নই তুলেছেন অভয় কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে যারা গলা ফাটাচ্ছেন তারাই আবার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ  মুহূর্তের মধ্যে তার পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়

আমেরিকার মার্কিন পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল হয়েছে গোটা বিশ্ব। সেই তালিকায় বাদ নেই বলিউড। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্ল্যাকলাইভমাস্টার দিয়ে সকলেই এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন । আর তাতেই ঘটেছে বিপত্তি। যারা এই কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে গলা ফাটাচ্ছেন তারাই আবার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও নিজের মত প্রকাশ করে পোস্ট করেছেন বলি অভিনেতা অভয় দেওয়াল।

নিজের ইনস্টাগ্রামে কয়েকদিন আগেই জাগ্রত ভারতীয় সেলিব্রিটিদের নিয়ে একটি পোস্ট করেছিলেন অভয়। তার কয়েকদিন যেতে না যেতেই ৪৪ বছর বয়সী এই অভিনেতা আবারও সকলের উদ্দেশ্যে একটি পোস্ট ছুঁড়ে দিয়েছেন। দেখে নিন অভয়ের পোস্টটি।

 

 

অভয় তার দীর্ঘ পোস্টে জানিয়েছেন, আপনি কি মনে করে ভারতীয় সেলিব্রিটিরা এখনই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে মুখ দেখানো বন্ধ করে দেবে?  তিনি আরও জানিয়েছেন, ভারতে ফেয়ারনেস ক্রিম দীর্ঘদিন ধরে কীভাবে পরিকল্পিত হয়েছে। তা নিয়েই বিশ্লেষণ করেছেন অভয়। মুহূর্তের মধ্যে তার পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 

 

অভয়ের এই পোস্ট দেখেই অনেকেই পুরোনো দিনে ফিরে গেছেন। যেখানে ফেয়ারনেস ক্রিমকে সমর্থন করার জন্য  বলিউডের প্রথম সারির তারকা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, জন আব্রাহাম-এর মতোন ব্যক্তিত্বরা তার সমালোচনা করেছিলেন।

 

 

বলিউডে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রেই অভয় দেওয়ালের অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি মার্চ মাসে নেটফ্লিক্সে হোয়াট আর দ্য অডস -এ তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য