দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা, বর্ধমানে পুলিশের লাঠিচার্জ

Published : Oct 10, 2020, 06:45 PM ISTUpdated : Oct 10, 2020, 06:47 PM IST
দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা, বর্ধমানে পুলিশের লাঠিচার্জ

সংক্ষিপ্ত

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান-বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পতাকা দেখানো ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি-তৃণমূল সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ।

আরও পড়ুন-ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সাসপেন্ড হওয়া নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। শনিবার জামালপুরে কৃষক মোর্চার কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নুড়ি মোড়ে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় বিজেপি-তৃণমূল।

আরও পড়ুন-হুগলিতে শিল্পীর তুলির টান, গোটা গ্রাম যেন জলছবি

দিলীপ ঘোষের সফর ঘিরে ওই স্থানে আগে থেকেই মোতায়েন ছিল জামালপুর থানার পুলিশ। দুই পক্ষের সংঘর্ষের জেরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাড়া করে পুলিশ। অবশেষে পুলিশ লাঠি চালায় বিবাদমান দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তায়।


  

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক