8th Pay Commission: ৮ম বেতন কমিশনে ৭% ইনক্রিমেন্টের দাবি, ১০ বছরে কত বাড়বে কেন্দ্রীয় কর্মীদের বেতন?

Published : Oct 30, 2026, 02:21 PM IST

8th Pay Commission 7% Increment: অষ্টম বেতন কমিশনের মুম্বই বৈঠক শেষ। বার্ষিক বেতনবৃদ্ধির হার ৩% থেকে বাড়িয়ে ৬-৭% করার দাবি কর্মচারী সংগঠনগুলির। ২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টরে লেভেল ৯-১১ কর্মীদের ১০ বছরে কত বাড়তে পারে বেতন, জানুন।

PREV
110
বেতন বাড়ার নতুন হিসেব, চমকে দেওয়ার মতো অঙ্ক!

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনা তুঙ্গে। বার্ষিক বেতন বৃদ্ধির হার বাড়লে ১০ বছরে মূল বেতনে বড় পার্থক্য হতে পারে, এমনটাই হিসেব দেখাচ্ছে।

210
মুম্বইয়ে শেষ হল নির্ধারিত বৈঠক

অষ্টম বেতন কমিশনের মুম্বইয়ের বৈঠক সম্প্রতি শেষ হয়েছে। কর্মীদের প্রতিনিধি ও আধিকারিক ও অষ্টম বেতন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী বৈঠকগুলির সূচি এখনও প্রকাশ করা হয়নি।

310
কার সঙ্গে কথা হল?

কর্মচারী ও পেনশনভোগীদের সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয় ছিল বেতন, পেনশন, ভাতা এবং কর্মক্ষেত্রের পরিবেশ।

410
সবচেয়ে বড় দাবি বার্ষিক ইনক্রিমেন্ট

দেশের বিভিন্ন শহরে হওয়া আলোচনায় বার্ষিক মূল বেতন বৃদ্ধির হারই উঠে এসেছে প্রধান বিষয় হয়ে। বর্তমানে এই হার ৩%। সম্প্রতি বৈঠকগুলিতে বার্ষিক বেতন বৃদ্ধির হার বাড়ানোর আর্জি উঠেছে কর্মীদের বৈঠকগুলিতে।

510
৩% হারে ১০ বছরে কত বেড়েছে?

কর্মচারী সংগঠনগুলির দাবি, ৩% হারে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন বেড়েছে মাত্র ৩০%-এর সামান্য বেশি। আগামী দিনে এই বৃদ্ধির হার আরও বেশি বাড়ানোর আর্জি উঠেছে কর্মীদের মধ্যে।

610
সংগঠনগুলির যুক্তি

বার্ষিক বৃদ্ধির হার বাড়ানো হলে ভালো বেতনবৃদ্ধির জন্য ১০ বছর অপেক্ষা করতে হবে না। বেতন কমিশনের উপর নির্ভরতাও কমবে, এমনটাই তাদের বক্তব্য।

710
NC-JCM চায় ৬%

কেন্দ্রীয় কর্মচারীদের প্রধান সংগঠন NC-JCM স্মারকলিপিতে ৬% বার্ষিক বৃদ্ধির পক্ষে মত দিয়েছে। AIDEF এবং FNPO-ও একই হারের সুপারিশ করেছে।

810
AINPSEF-এর দাবি ৭%

অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের দাবি, ৭% হারে মাত্র সাত-আট বছরে বেতন দ্বিগুণ হতে পারে। তাদের মতে, মুদ্রাস্ফীতির তুলনায় ৩% হার যথেষ্ট নয়, বিশেষ করে নিম্ন পদের কর্মীদের ক্ষেত্রে।

910
লেভেল ৯, ১০, ১১-র বর্তমান মূল বেতন

লেভেল ৯-এ প্রাথমিক মূল বেতন ৫৩,১০০ টাকা, লেভেল ১০-এ ৫৬,১০০ টাকা এবং লেভেল ১১-য় ৬৭,৭০০ টাকা।

1010
২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টরে অতিরিক্ত বেতনের হিসেব

২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে ৫%-৭% বার্ষিক বৃদ্ধির হারে ১০ বছরে লেভেল ৯, ১০ ও ১১-র কর্মীরা যথাক্রমে প্রায় ৩৪ লক্ষ, ৩৬ লক্ষ ও ৪৩ লক্ষ টাকা অতিরিক্ত মূল বেতন পেতে পারেন। তবে এটি আনুমানিক হিসেব। প্রকৃত ইনক্রিমেন্টের হার জানতে কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories