Airtel World Cup Final Streaming: মাত্র ২৪ টাকা খরচ করে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ? এয়ারটেলের বিশেষ প্যাকেজ

Published : Jul 16, 2026, 09:31 PM IST
Airtel World Cup Final Streaming: মাত্র ২৪ টাকা খরচ করে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ? এয়ারটেলের বিশেষ প্যাকেজ

সংক্ষিপ্ত

Airtel World Cup Final Streaming: এক্ষেত্রে আলাদা কোনও সাবস্ক্রিপশনের জন্য খরচ করার আগে, এয়ারটেলের ওয়াই-ফাই + টিভি প্ল্যানগুলির সঙ্গে পাওয়া বিনোদনের সুবিধাগুলি একবার দেখে নেওয়া ভালো। যেমন (যা মাসে মাত্র ৫৯৯ টাকা থেকে শুরু, তার মধ্যেও রয়েছে এন্টারটেইনমেন্ট প্যাকেজ।

Airtel World Cup Final Streaming: ফুটবল বিশ্বকাপ ফাইনাল একদম দোরগোড়ায়। আর তাই সমগ্র ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী জনতা বছরের অন্যতম বড় এই মেগা স্পোর্টস ইভেন্টের ফাইনালের জন্য অপেক্ষা করে রয়েছেন। অনেকে হয়ত ম্যাচটি দেখার জন্য আলাদা কোনো স্ট্রিমিং বা টিভি সাবস্ক্রিপশন কেনার কথাও ভেবে ফেলেছেন। আবার অনেকে নিয়েও নিয়েছেন (Airtel World Cup Final Streaming)। কিন্তু এয়ারটেল ওয়াই-ফাই + টিভি (IPTV ও DTH) গ্রাহকদের কাছে হয়ত ইতিমধ্যেই তাদের বর্তমান প্ল্যানের সাহায্যে এটি দেখার সুবিধা রয়েছে অথবা মাত্র ২৪ টাকা খরচ করেই তারা এই সুবিধাটি পেতে পারেন। কার্যত, কম খরচে প্যাকেজ। 

এক্ষেত্রে আলাদা কোনও সাবস্ক্রিপশনের জন্য খরচ করার আগে, এয়ারটেলের ওয়াই-ফাই + টিভি প্ল্যানগুলির সঙ্গে পাওয়া বিনোদনের সুবিধাগুলি একবার দেখে নেওয়া ভালো। যেমন (যা মাসে মাত্র ৫৯৯ টাকা থেকে শুরু, তার মধ্যেও রয়েছে এন্টারটেইনমেন্ট প্যাকেজ। ফলে, গ্রাহকরা ফিফা বিশ্বকাপ ফাইনাল সম্প্রচারকারী স্পোর্টস চ্যানেলগুলি তাদের প্ল্যানে যুক্ত করতে পারেন সহজেই। তাই খেলা দেখা এখন আরও সহজ। 

আপনার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে? দেখে নিন

আপনার বর্তমান ওয়াই-ফাই + টিভি প্ল্যান এবং এটির সঙ্গে পাওয়া বিনোদনের সুবিধাগুলি একবার দেখে নিতে এয়ারটেল অ্যাপটি প্রথমে খুলুন। টিভি প্ল্যানের গ্রাহকরা কোনও আলাদা স্ট্রিমিং বা টিভি সাবস্ক্রিপশন না নিয়েই প্রতি মাসে মাত্র ২৪ টাকায় Unite8 Sports-এর সবকটি চ্যানেল চালু করতে পারেন। অর্থাৎ, Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD, সবকটি চ্যানেল পাওয়া যাবে। আপনি যদি বর্তমানে শুধুমাত্র এয়ারটেলের ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করে থাকেন, তাহলে এয়ারটেল অ্যাপের মাধ্যমে এয়ারটেল ওয়াই-ফাই + টিভি প্ল্যানে আপগ্রেড করার বিষয়টিও বিবেচনা করে দেখতে পারেন।

শুধু ম্যাচের দিনের জন্যই নয়

ফিফা বিশ্বকাপ ফাইনাল আপনার সাবস্ক্রিপশনের সুবিধা পুরোপুরি কাজে লাগানোর একটি দারুণ সুযোগ হলেও, এয়ারটেলের ওয়াই-ফাই + টিভি প্ল্যানগুলি কেবল একটি স্পোর্টস ইভেন্টের বাইরেও বিনোদনের নানা সুবিধা দিয়ে থাকে। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা হাই-স্পিড ফাইবার ব্রডব্যান্ড, IPTV, OTT অ্যাপ ব্যবহারের সুবিধা এবং এয়ারটেল অ্যাপের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করার সুবিধা উপভোগ করতে পারেন।

ফাইনাল ম্যাচের জন্য আলাদা সাবস্ক্রিপশন কেনার আগে, আপনার এয়ারটেল ওয়াই-ফাই + টিভি প্ল্যানে কী কী সুবিধা আগে থেকেই অন্তর্ভুক্ত আছে তা একবার দেখে নিন। ম্যাচের দিনের জন্য প্রয়োজনীয় সবকিছু হয়ত আপনার কাছে ইতিমধ্যেই রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Airtel India: পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে গোটা ওড়িশাজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম তৈরি এয়ারটেলের
Gold Price Today Kolkata: লক্ষ্মীবারে অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন