পুজোর মুখে বাড়ছে AC, TV, ফ্রিজের দাম, ৮% পর্যন্ত বাড়তে পারে খরচ

Published : Sep 27, 2026, 06:49 PM IST
AC TV and washing machine will become expensive Prices to rise from 1 Oct due to costlier raw materials

সংক্ষিপ্ত

পুজোর মরসুমে নতুন টিভি, এসি, ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে বাড়তে পারে খরচ। ১ অক্টোবর থেকে একাধিক গৃহস্থালির বৈদ্যুতিক পণ্যের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংস্থা। কোনও কোনও ক্ষেত্রে এই দাম বৃদ্ধির হার ৮ শতাংশ পর্যন্ত হতে পারে।

পুজোর মরসুমে নতুন টিভি, এসি, ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে বাড়তে পারে খরচ। ১ অক্টোবর থেকে একাধিক গৃহস্থালির বৈদ্যুতিক পণ্যের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংস্থা। কোনও কোনও ক্ষেত্রে এই দাম বৃদ্ধির হার ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। মূলত তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অপরিশোধিত তেলের মতো কাঁচামালের দাম বৃদ্ধি, মুদ্রার বাজারে ওঠানামা এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়াকে দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালে এই নিয়ে তৃতীয় দফায় দাম বাড়াতে চলেছে কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্প।

AC-এর দাম বাড়তে পারে ৫-৮ শতাংশ

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এয়ার কন্ডিশনারের দামে। ১ অক্টোবর থেকে বিভিন্ন সংস্থার AC-এর দাম প্রায় ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং LED TV-এর দামও ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সব সংস্থা একই সময়ে বা একই হারে দাম বাড়াবে না। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা দাম বাড়িয়েছে, আবার কিছু সংস্থা কাঁচামালের খরচের প্রভাব পর্যালোচনা করছে।

কোন সংস্থার কতটা দাম বাড়ছে?

PTI-এর রিপোর্ট অনুযায়ী, Blue Star, Godrej Appliances, Haier, Daikin এবং SPPL-এর মতো সংস্থাগুলি দাম বাড়িয়েছে অথবা দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। LG এবং Bosch Home Comfort-এর AC-এর দাম প্রায় ৫ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে Daikin ১৬ সেপ্টেম্বর থেকেই AC-এর দাম প্রায় ৮-১০ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে। SPPL-এর পক্ষ থেকে অক্টোবরের পর TV-এর দাম প্রায় ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন গৃহস্থালির বৈদ্যুতিক পণ্যের দাম ৪-৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

তামার দাম বৃদ্ধির প্রভাব

AC তৈরিতে তামা গুরুত্বপূর্ণ কাঁচামাল। Haier India-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে তাদের রুম AC-এর দাম প্রায় ৫ শতাংশ বাড়তে পারে। LED TV এবং ওয়াশিং মেশিনের দামও ২-৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংস্থার দাবি, গত বছর যেখানে প্রতি মেট্রিক টন তামার দাম প্রায় ৮,০০০-৯,০০০ ডলার ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ১৪,৫০০ ডলারে পৌঁছেছে। ফলে AC-সহ বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। Daikin-এর পক্ষ থেকেও তামার দামে উল্লেখযোগ্য বৃদ্ধির কথা জানানো হয়েছে। সংস্থার মতে, তামার দাম প্রায় ২৫-৩৫ শতাংশ বেড়েছে, যার ফলে উৎপাদন খরচের উপর চাপ তৈরি হয়েছে।

১ অক্টোবরেই কি সব পণ্যের দাম বাড়বে?

১ অক্টোবর থেকেই দোকানে থাকা সমস্ত পণ্যের দাম একসঙ্গে বেড়ে যাবে, এমনটা নয়। অগাস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সংস্থার প্রি-বাইং স্কিমের মাধ্যমে ডিলার ও চ্যানেল পার্টনাররা পুরনো দামে পণ্য কিনে রেখেছেন। ফলে দুর্গাপুজো ও দীপাবলির সময় বাজারে কিছু পুরনো দামের পণ্য পাওয়া যেতে পারে। উৎসবের মরসুম শেষ হওয়ার পর নতুন দামের পণ্যের উপস্থিতি আরও বাড়তে পারে। অর্থাৎ, পুজোর কেনাকাটায় পুরনো স্টকের সুবিধা পাওয়া গেলেও পরে AC, TV, ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনতে তুলনামূলক বেশি খরচ হতে পারে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Bank Strike: কাল থেকে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট, কোন পরিষেবা বন্ধ, কোনগুলি চালু? জানুন
Rule Change: ১ অক্টোবর থেকে বদলাচ্ছে নিয়ম: LPG e-KYC, FD, NRI সম্পত্তি কেনা-সহ কী কী পরিবর্তন?