Rule Change: ১ অক্টোবর থেকে বদলাচ্ছে নিয়ম: LPG e-KYC, FD, NRI সম্পত্তি কেনা-সহ কী কী পরিবর্তন?

Published : Sep 27, 2026, 11:08 AM IST
New Rules From October 1 2026 Mandatory LPG eKYC New RBI FD Norms NRI Property TDS Rules birth certificates

সংক্ষিপ্ত

১ অক্টোবর ২০২৬ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত একাধিক নিয়মে পরিবর্তন আসছে। রান্নার গ্যাসের সাবসিডি, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, অনাবাসী ভারতীয় বা NRI-এর কাছ থেকে সম্পত্তি কেনা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।

১ অক্টোবর ২০২৬ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত একাধিক নিয়মে পরিবর্তন আসছে। রান্নার গ্যাসের সাবসিডি, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, অনাবাসী ভারতীয় বা NRI-এর কাছ থেকে সম্পত্তি কেনা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। ফলে গ্রাহক ও করদাতাদের কয়েকটি বিষয় আগে থেকেই জেনে রাখা প্রয়োজন।

LPG-তে বাধ্যতামূলক বায়োমেট্রিক আধার যাচাই

১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত দামে গৃহস্থালির LPG রিফিল বুক করার ক্ষেত্রে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বা BAA প্রয়োজন হবে। ইতিমধ্যেই ২৭.৪৩ কোটি গ্রাহক, অর্থাৎ সক্রিয় গৃহস্থালি LPG গ্রাহকদের প্রায় ৮৯.৯ শতাংশ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। যারা এখনও আধার অথেন্টিকেশন করেননি, তাঁরা ডেলিভারির সময়, LPG ডিস্ট্রিবিউটরের শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল সংস্থার মোবাইল অ্যাপের মাধ্যমে তা করতে পারবেন। ইন্ডেন গ্রাহকরা IndianOil ONE, ভারতগ্যাস গ্রাহকরা HelloBPCL এবং HP Gas গ্রাহকরা HP PAY অ্যাপ ব্যবহার করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, আধার অথেন্টিকেশন না করলেও LPG পুরোপুরি বন্ধ হবে না। তবে ভর্তুকিযুক্ত দামে রিফিল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং বাজারদরে LPG নিতে হতে পারে।

FD-তে সুদের হার নিয়ে নতুন নিয়ম

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা FD-র ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। একই দিনে একই ধরনের ও একই পরিমাণ আমানতের ক্ষেত্রে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় সুদের হার একই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বড় অঙ্কের বা ‘বাল্ক ডিপোজিট’-এর ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে সুদের হার সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য প্রকাশ করতে হবে। তাদের ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য জানাতে হবে।

NRI-এর কাছ থেকে সম্পত্তি কিনলে TDS-এ পরিবর্তন

১ অক্টোবর থেকে NRI-এর কাছ থেকে সম্পত্তি কেনার ক্ষেত্রে TDS রিপোর্টিংয়ের নিয়মে পরিবর্তন আসছে। আবাসিক ব্যক্তি ও HUF-এর জন্য প্রক্রিয়াটি সরল করার ব্যবস্থা করা হয়েছে। নতুন ব্যবস্থায় আলাদা TAN নেওয়ার প্রয়োজন থাকবে না। ক্রেতা নিজের PAN ব্যবহার করে TDS কাটা, জমা দেওয়া এবং রিপোর্ট করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সংশোধিত Form 141-এ সম্পত্তি, ক্রেতা এবং NRI বিক্রেতা সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে হবে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেরি হলে বাড়বে প্রশাসনিক প্রক্রিয়া

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রেও দেরি করে আবেদন করলে অতিরিক্ত নথিপত্র ও প্রশাসনিক অনুমোদনের প্রয়োজন হতে পারে। নির্ধারিত ২১ দিনের মধ্যে নিবন্ধন না হলে দেরিতে নিবন্ধনের ক্ষেত্রে হলফনামা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মতো অতিরিক্ত প্রক্রিয়া থাকতে পারে।

পেট্রোল-ডিজেল ও LPG-র দামেও নজর

প্রতি মাসের শুরুতে তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল, ডিজেল, LPG, CNG এবং PNG-সহ বিভিন্ন জ্বালানির দাম পর্যালোচনা করে। তাই ১ অক্টোবরের কাছাকাছি সময়ে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয় কি না, সেদিকেও নজর থাকবে। সব মিলিয়ে ১ অক্টোবর ২০২৬ থেকে LPG ব্যবহারকারী, FD গ্রাহক, NRI-এর কাছ থেকে সম্পত্তি কেনার পরিকল্পনাকারী এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

আজ রবিবারও খুলছে সরকারি ব্যাঙ্ক! সব পরিষেবা পাবেন? ৩ দিনের ধর্মঘটের আগে বড় সিদ্ধান্ত
Ajker Bangla News live: আজ রবিবারও খুলছে সরকারি ব্যাঙ্ক! সব পরিষেবা পাবেন? ৩ দিনের ধর্মঘটের আগে বড় সিদ্ধান্ত