মার্চ মাসে ৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক, কাজে সেরে ফেলুন আগে থেকেই, না হলেই চরম দুর্ভোগ

Published : Feb 26, 2021, 08:46 AM ISTUpdated : Feb 26, 2021, 08:52 AM IST
মার্চ মাসে ৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক, কাজে সেরে ফেলুন আগে থেকেই, না হলেই চরম দুর্ভোগ

সংক্ষিপ্ত

মার্চ মাসেও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা  ছুটির দিন বাদেও ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট ছুটির দিনগুলি না জানা থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা

আগামী মাস পড়তে আর মাত্র কয়েকদিন বাকি। মার্চ মাসেও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। মার্চ মাসে বেশ কয়েকটি ছুটি -ধর্মঘট সব মিলিয়েই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। যার ফলে অসুবিধায় পড়তে পারেন গ্রাহকরা ৷ মার্চ মাসে ছুটির তালিকাটা বেশ দীর্ঘ।  দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও  দোল সহ বেশ  কিছু ছুটি রয়েছে। তাই ছুটির দিনগুলি না জানা থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

আরও পড়ুন-সাবধান, আয়ুর্বেদিক মতে এই খাবারগুলি ভুলেও একসঙ্গে খাবেন না , খেলেই অপেক্ষা করছে বড় বিপদ...


মার্চ মাসে ছুটির দিন বাদেও ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। তার উপর আবার ধর্মঘট  থাকবে ২ দিন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায়  ৫ টি ছুটি থাকবে ব্যাঙ্কে। তবে সব উৎসবে কিন্তু ছুটি ঘোষণা করে না ব্যাঙ্ক। বেসরকারিকরণের প্রতিবাদে মার্চ মাসে টানা ২ দিন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সেই কারণেও আরও ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।

 

 

লকডাউনের পর থেকেই ব্যাঙ্কের নিরাপত্তার কথা মাথায় রেখেই ব্যাঙ্ক খোলার ক্ষেত্রের নিয়মে বেশ কিছু রদবদল আনা হয়েছে। মার্চমাসের ছুটির দিনগুলি জেনে নিলে টাকা জমা ও তোলা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না৷ মার্চ মাসে সাধারণ ছুটি  ছাড়াও রয়েছে একাধিক ছুটি।  বিশেষত ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে এটিএম-এ টাকা না থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।  তখন ব্যাঙ্ক ছাড়া আর কোনও উপায় থাকে না। অন্যদিকে এটিএম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার পর, প্রয়োজন থাকলেও বেশি তোলা যায় না। তাই টাকা লেনদেনের সমস্যায় পড়ার আগে জেনে নিন ২০২১ সালের মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

মার্চ মাসের ব্যাঙ্ক বন্ধের তালিকা

৫ মার্চ- চাপচার কুট

১১ মার্চ- মহাশিবরাত্রি

২২ মার্চ- বিহার দিবস

২৯ মার্চ- হোলি-ধুলেটি- ইয়াওসাঙ্গ

৩০ মার্চ- হোলি

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ