Best Investment Plans: কথায় আছে, একটু একটু করে জমালে অনেকটা পাওয়া। অর্থাৎ, বিন্দু বিন্দুতেই যেন সিন্ধু। কখনও কখনও ছোট বিনিয়োগও আপনাকে ভবিষ্যতে একটি বড় ফান্ড তৈরি করার ক্ষেত্রে সাহায্য করতে পারে (Best Investment Plans)। সঠিক এবং দীর্ঘমেয়াদী স্কিম এবং সঙ্গে নিয়মিত বিনিয়োগ আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি (SIP investment returns)। পরিসংখ্যান বলছে, দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য বিনিয়োগের সবথেকে ভালো উদাহরণ হল SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যেখানে বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট পরিমাণে টাকা বিনিয়োগ করে থাকেন। মিউচুয়াল ফান্ডে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ইক্যুইটি মিউচুয়াল ফান্ডগুলি থেকেই বেশ ভালো রিটার্ন পাওয়া যায়। তাই নিয়মিত বিনিয়োগ করতে থাকলে, বড় রিটার্ন পাওয়া সম্ভব। যদিও সেটা অনেকটাই বাজারের উপর নির্ভর করে থাকে।
SIP Investment: চার হাজার টাকা জমিয়ে কীভাবে হবেন কোটিপতি? বিনিয়োগের সেরা উপায়
হিসেব বলছে, কেউ যদি টানা ১৫ বছর ধরে প্রতি মাসে ২০ হাজার টাকা করে বিনিয়োগ করে থাকেন, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩৬ লক্ষ টাকা। সেক্ষেত্রে রিটার্নের হার ১২%। অর্থাৎ, আনুমানিক রিটার্ন হতে পারে ৬৪ লক্ষ ৯১ হাজার ৫২০ টাকা। মোট রিটার্ন ১ কোটি ৯১ হাজার ৫২০ টাকা। আবার কেউ যদি টানা ১৫ বছর ধরে প্রতি মাসে ২০ হাজার টাকা করে বিনিয়োগ করে থাকেন, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩৬ লক্ষ টাকা। তবে স্টেপ আপের পরিমাণ যদি ১০% হয়, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৫১ লক্ষ ৩২ হাজার ১৭২ টাকা। সেক্ষেত্রে আনুমানিক রিটার্নের পরিমাণ হবে ৪৯ লক্ষ ১৬ হাজার ৪২৭ টাকা।
SIP Huge Returns: প্রতিদিন ১০০ টাকা করে জমিয়েই হতে পারেন কোটিপতি? বিনিয়োগের বিরাট খবর
মাসিক মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগ করেই ১ কোটি টাকার লক্ষ্য পূরণ করা সম্ভব। তবে অবশ্যই দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যমেই।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।