এই মুহূর্তে শেয়ার বাজারের অনস্থা ভালো নয়। তবে আবার সবকিছুরই ভালো খারাপ দুটো দিক আছে। স্টক মার্কেটে এই অস্থিরতার জেরে একাধিক ভালো স্টক আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে লার্জ-ক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করার এটিই সেরা সময়। কারণ, ১ লক্ষ টাকা দিয়ে আপনি একটি শক্তিশালী এবং স্থিতিশীল পোর্টফোলিও তৈরি করতে পারেন।
25
ধারাবাহিক বৃদ্ধি
সারা বিশ্বে আইটি পরিষেবার চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। এই সেক্টরে টিসিএস একটি সেরা বিকল্প হতে পারে। এই কোম্পানি প্রতি বছর বাই-ব্যাক (Buy-back) অফার দেয় এবং এদের ধারাবাহিক বৃদ্ধিই এদের প্রধান শক্তি (best stocks for long term investment)।
35
এফএমসিজি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সেক্টরকে সবসময়ই একটি নিরাপদ বিনিয়োগ বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা এই বিভাগে আইটিসি স্টকের সুপারিশ করেছেন। কারণ, এই শেয়ারটির ডিভিডেন্ড বেশ ভালো এবং গত বেশ কিছুদিন ধরেই স্টকটি আন্ডার-পারফর্ম করায়, এখন এটি কেনার ভালো সুযোগ রয়েছে।
দেশের পরিকাঠামো উন্নয়নের কারণে, মেটাল সেক্টরের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। বিশেষজ্ঞরা এই সেক্টরে SAIL (Steel Authority of India)-কে সেরা স্টক হিসেবে বেছে নিয়েছেন (best stocks to invest in 2026)।
55
অটোমোবাইল
অন্যদিকে, ইলেকট্রিক গাড়ির (EV) চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই বিভাগে Tata Motors-কে একটি ভালো বিকল্প হিসেবে ধরা হচ্ছে। টাটা গ্রুপের অন্যান্য সংস্থার সাহায্যে এই কোম্পানি ইভি সেক্টরে শীর্ষস্থান দখল করতে পারে। পাশাপাশি বিশেষজ্ঞরা Reliance Industries-কেও পোর্টফোলিওতে রাখার পরামর্শ দিয়েছেন। কারণ, রিল্যায়েন্স টেলিকম, রিটেল এবং গ্রিন এনার্জি সেক্টরে প্রচুর বিনিয়োগ করছে। একবারে ১ লক্ষ টাকা বিনিয়োগ না করে, প্রতি মাসে SIP (Systematic Investment Plan)-এর মাধ্যমে অল্প অল্প করে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া যেতে পারে।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.