প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের ৫৫৭টি শাখার মাধ্যমে বিশেষ পরিষেবা দেবে এই ব্যাঙ্ক

Published : Dec 20, 2022, 05:51 PM ISTUpdated : Dec 20, 2022, 05:52 PM IST
Defence pensioners

সংক্ষিপ্ত

সরকারের আউটরীচ প্রোগ্রাম ফর ডিফেন্স পেনশনার্স অন সিস্টেম ফর পেনশন অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা প্রতিরক্ষার দফতরের পেনশনভোগীদের সমস্ত পেনশন সংক্রান্ত কাজের একক সমাধান। এই ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে কাজ করবে বলে জানিয়েছে। 

এই ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, তারা ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টসের সঙ্গে মেমোব়্যান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর করেছে। এই MoU অনুযায়ী প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের এবং তাঁদের পরিবারকে বন্ধন ব্যাঙ্ক ব্যাঙ্কিং পরিষেবা দেবে।

বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) তার ৫৫৭টি শাখার মাধ্যমে প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের এবং তাঁদের পরিবারকে পরিষেবা প্রদান করবে। সরকারের আউটরীচ প্রোগ্রাম ফর ডিফেন্স পেনশনার্স অন সিস্টেম ফর পেনশন অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা (SPARSH)-র লক্ষ্য প্রতিরক্ষার দফতরের পেনশনভোগীদের সমস্ত পেনশন সংক্রান্ত কাজের একক সমাধান হয়ে ওঠা। বন্ধন ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে কাজ করবে বলে জানিয়েছে।

এই মউ স্বাক্ষরিত হয়েছে নয়া দিল্লিতে। মউ স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম দেব, আইডিএএস, কন্ট্রোলার, O/o পিডিসিএস (পেনশনস), প্রয়াগরাজ, প্রতিরক্ষা মন্ত্রক; গিরিধর আরামানে, আইএএস, প্রতিরক্ষা সচিব; রসিকা চৌবে, আর্থিক পরামর্শদাতা (প্রতিরক্ষা পরিষেবা) এবং দেবরাজ সাহা, হেড – গভমেন্ট বিজনেস, বন্ধন ব্যাঙ্ক।

প্রতিরক্ষা সচিব দিল্লি ক্যান্টনমেন্টে একটি SPARSH পরিষেবা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন। এই কেন্দ্রে পরিষেবার অনুরোধ ও অসন্তোষ দূরীকরণ, বার্ষিক লাইফ সার্টিফিকেশন, পেনশনভোগী তথ্য যাচাই (PDV), আধার নম্বর, প্যান নম্বর, পোস্টাল ঠিকানা ও ব্যাঙ্ক ডিটেলস সমেত প্রোফাইলে বদলের মতো নানা রকম পরিষেবা পাওয়া যাবে।

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পরামর্শ না নিয়ে বিনিয়োগ করে ডুবছেন বহু মানুষ! বাঁচবেন কীভাবে, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
Post Office Scheme: একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৯,২৫০ টাকা?