LIC: ৯ শতাংশ বেড়ে দেশের চতুর্থতম স্টক এলআইসি, টেক্কা ICICI ব্যাঙ্ককেও

Published : Feb 08, 2024, 05:02 PM ISTUpdated : Feb 08, 2024, 05:05 PM IST
LIC

সংক্ষিপ্ত

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা LIC এর সাফল্য তুলে ধরার একদিন পরে পিএসইউ স্টক ৯.৫ শতাংশ বেড়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাজ্যসভায় খোলামেলাভাবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা LIC এর সাফল্য তুলে ধরার একদিন পরে পিএসইউ স্টক ৯.৫ শতাংশ বেড়েছে। বিএসইতে ১.১৪৪ টাকা নিয়ে শীর্ষে পৌঁছেছে। ICICI ব্যাঙ্ক ও ইনফোসিসের মত জায়ান্টদের থেকেও এগিয়ে গিয়েছে LIC। LICএর বাজার মূলধন বৃহস্পতিবার প্রথমবারের মত ৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

LIC এমনই একটি বিমা সংস্থা, যেখানে বিনিয়োগকারীরা প্রায়ই একটি ধীর গতির হাতির সঙ্গে তুলনা করে থাকে। সেই সংস্থাই সকলের সামনে এই কৃতিত্ব অর্জন করেছে। যখন এটির বাজারমূল্য ৭.২৪ লক্ষ কোটি টাকার শীর্ষ পৌঁছেছিল। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য অন্তরর্তী লভ্যাংশ ঘোষণার প্রস্তাব বিবেচনা করার জন্য কর্পোরেশনের পরিচালনা পর্ষদ আজ, ৮ ফেব্রুয়ারি ২০২৪ এর বৈঠকরের কথা রয়েছে। বোর্ড ৩১ ডিসেম্বর ২০২৩ এর শেষ হওয়া ত্রিমাসিক ও নয় মাসের মেয়াদের অনিরীক্ষিত আর্থিক ফলাফলগুলিও বিবেচনা করবে ও অনুমোদন করবে।

 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Monthly Income: প্রতি মাসে ৫০,০০০ টাকা সুদ চান? ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে জানেন?
Gold Price: খারাপ খবর, গতকালের তুলনার অনেকটা বেড়ে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট