এপ্রিল মাসের শুরুতে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন সোমবারের পেট্রোল-দর

Published : Apr 03, 2023, 07:05 AM IST
Petrol Hike

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে নদিয়া জেলায়।

এপ্রিল মাসের শুরুতে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। সোমবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে সোমবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে সোমবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে সোমবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে নদিয়া জেলায়। সেখানে সোমবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.৬৬ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৪.২৮ টাকা। এছাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, প্রভৃতি জেলাগুলিতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম এপ্রিল মাসে বেড়ে গিয়েছে। এই মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১,১২৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১,১০২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১,১০৩ টাকা করে।

আরও পড়ুন-

কলকাতায় ভোরের তাপমাত্রায় পতন হলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট সিল করে দিয়েছিল ইডি, তালা ভেঙে ভিতরে ঢুকলেন স্ত্রী প্রিয়াঙ্কা

খরচ বাঁচাতে বিশ্ব জুড়ে কর্মী-ছাঁটাইয়ের হিড়িক, নিজের কর্মীদের ‘ফ্রি’ খাওয়াদাওয়া, লন্ড্রি সুবিধাও বন্ধ করে দিচ্ছে Google

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: সপ্তাহে দ্বিতীয় দিনে কত টাকায় বিকোচ্ছে সোনা, রইল বিভিন্ন শহরে সোনার দর
১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার