Union Budget Saree Tradition & Facts: প্রতি বছর বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বিভিন্ন রাজ্যের হস্তশিল্পে তৈরি শাড়ি পরেন, যা শুধুমাত্র একটি পোশাক নয়, এতে লুকিয়ে রয়েছে বিরাট রহস্য, কী এই রহস্য?
বাজেট পেশের দিন মানেই শুধু অর্থনৈতিক ঘোষণা নয়, সেই সঙ্গে নজর থাকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের শাড়ির দিকেও। প্রতি বছর আলাদা আলাদা রাজ্যের হস্তশিল্পে তৈরি শাড়ি পরে সংসদে হাজির হন তিনি। ধীরে ধীরে এই শাড়িগুলিই বাজেট দিনের এক বিশেষ পরিচয় হয়ে উঠেছে।
26
Union Budget 2026
২০১৯ সালে প্রথম বাজেট পেশের সময় তিনি পরেছিলেন অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি সিল্ক। সেই থেকেই শুরু হয় নির্মলার শাড়ির আলাদা যাত্রা। এরপর কোনও বছর পোচাম্পল্লি ইকাট, কোনও বছর ওড়িশার বোমকাই, আবার কখনও কর্ণাটকের ইলকাল কিংবা বিহারের মাধুবনী শিল্পে আঁকা শাড়িতে ধরা দেন তিনি। প্রতিটি শাড়ির মধ্যেই লুকিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যের সংস্কৃতি আর কারিগরদের পরিশ্রম।
36
Union Budget 2026
বিশেষজ্ঞদের মতে, নির্মলার শাড়ি বাছাইয়ের পিছনে স্পষ্ট বার্তা থাকে। বিদেশি পোশাকের বদলে দেশীয় তাঁতশিল্পকে গুরুত্ব দেওয়ার চেষ্টা দেখা যায়। বাজেটের মতো জাতীয় মঞ্চে এই শাড়িগুলি পরে তিনি দেশের হস্তশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরেন।
শাড়ির রং ও নকশাতেও থাকে আলাদা তাৎপর্য। কখনও উজ্জ্বল লাল বা হলুদে ফুটে ওঠে আত্মবিশ্বাস, কখনও শান্ত অফ-হোয়াইট বা নীল রঙে প্রকাশ পায় স্থিরতা। শুধুই পোশাক নয়, এই শাড়িগুলির মাধ্যমে প্রতিবার তিনি দেশের বৈচিত্র্য ও ঐতিহ্যের গল্প বলেন।
56
Union Budget 2026
এই কারণেই বাজেটের দিন অর্থনীতির পাশাপাশি সাধারণ মানুষের কৌতূহল থাকে নির্মলার শাড়ি নিয়েও। প্রতি বছর প্রশ্ন থাকে—এবার কোন রাজ্যের শাড়িতে ভারতের গল্প তুলে ধরবেন অর্থমন্ত্রী?
66
Union Budget 2026
এই বছর পরেছেন লালচে মেরুন শাড়ি। দেখা যাক এই শাড়ির ভাগ্যে ঠিক কতটা ভাল দিন লেখা রয়েছে মধ্যবিত্তের জন্য
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.