Union Budget 2026: বিভিন্ন ক্ষেত্রে আরও বাড়বে AI- এর ব্যবহার! স্পষ্ট বার্তা নির্মলা সীতারামনের

Published : Feb 01, 2026, 11:26 AM IST
Artificial Intelligence

সংক্ষিপ্ত

Union Budget 2026: বিভিন্ন ক্ষেত্রে আরও বাড়বে AI- এর ব্যবহার! স্পষ্ট বার্তা নির্মলা সীতারামনের

২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথা ভেঙে এই প্রথম রবিবার পেশ হল বাজেট। প্রতিবছরের মতো ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হল।দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের উপর করের চাপ কমানো এবং ভবিষ্যতমুখী প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। 

বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো ও স্টার্ট-আপ সেক্টরে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি পরিষেবায় এআই ব্যবহারের পরিধি বাড়িয়ে কাজের গতি ও স্বচ্ছতা আনার পরিকল্পনার কথা বলেছেন অর্থমন্ত্রী। 

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসনে প্রযুক্তিনির্ভর পরিষেবা চালুর রূপরেখাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। রেল, সড়ক ও ডিজিটাল পরিকাঠামোয় বিনিয়োগ বাড়িয়ে দেশের সামগ্রিক বৃদ্ধির গতি ত্বরান্বিত করার কথাও উঠে এসেছে বাজেট ভাষণে।

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

UPI Payment: ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দিতে হবে ফি, আসছে আইন
UPI Security: Google Pay এবং PhonePe-তে টাকা পাঠাচ্ছেন? আসছে নতুন নিয়ম, সতর্ক হোন