ভারতে অ্যাকাউন্ট খোলার নিয়ম বদলাতে চলেছে, আসছে সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার বা CKYC ব্যবস্থা। এর ফলে গ্রাহকদের বারবার KYC জমা দেওয়ার প্রয়োজন পড়বে না এবং একটি ১৪ অঙ্কের নম্বরের মাধ্যমে প্যান বা আধার ছাড়াই নতুন অ্যাকাউন্ট খোলা যাবে।
ভারতে বদলে যেতে চলেছে অ্যাকাউন্ট খোলার নিয়ম। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর লাগবে না প্যান-আধার, আসছে CKYC ব্যবস্থা। জেনে নিন কী এই ব্যবস্থা। কীভাবে প্যান-আধার ছাড়া খুলবে অ্যাকাউন্ট।
25
ব্যাঙ্ক হোক বা মিউচুয়াল ফান্ড কিংবা বীমা কেনার ক্ষেত্রে এবার থেকে আর বারবার আলাদা আলাদা নথিপত্র দিয়ে KYC করার প্রয়োজন পড়বে না। শীঘ্রই কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার বা CKYC ব্যবস্থা চালু করতে চলেছে।
35
এখন প্রশ্ন হল CKYC কী? নো ইয়োর কাস্টমার বা CKYC আসলে ভার ত সরকার এবং আরবিআই, এসইবিআই-র মতো আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রথমবারই গ্রাহকের সমস্ত তথ্য kyc-র মাধ্যমে রেকর্ড হয় এবং সেগুলো সেন্ট্রাল KYC রেকর্ডসে সংরক্ষিত অবস্থায় থাকে।
প্রথমবার সেন্ট্রাল KYC করার পর গ্রাহকরা একটি ১৪ অঙ্কের নম্বর পেয়ে থাকেন। সেটা যত্ন করে রাখতে হবে। য থাকলে নতুন করে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্যান, আধার, ভোটার কার্ডের মতো নথি জমা দিয়ে হয়না।
55
নিজের নো ইয়োর কাস্টমার বা CKYC সম্পন্ন হলে ১৪ অঙ্কের নম্বরটি খুঁজে পাওয়ার জন্য ৭৭৯৯০২২১২৯ নম্বরে নিজের রেজিস্টার মোবাইল নম্বর থেকে একটি মিসড কর দিন।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.