ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখতে অবশ্যই জমা দিয়ে আসুন এই নথি, নইলে চরম বিপদেে পড়তে চলেছেন…

যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাদের জন্য এখনই সতর্ক হওয়ার সময়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজগুলো না করলে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে শুরু করে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।

১. ব্যাংক ও ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশন বাধ্যতামূলক

Securities and Exchange Board of India (SEBI) এবং Reserve Bank of India (RBI)-এর নির্দেশ অনুযায়ী, এখন সব ব্যাংক ও ডিম্যাট অ্যাকাউন্টে নোমিনি যুক্ত করা বাধ্যতামূলক। যদি এখনও আপনি এই কাজটি না করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ‘ইনঅপারেটিভ’ হয়ে যেতে পারে। ভাল খবর হলো, এই প্রক্রিয়াটি খুবই সহজ—নেট ব্যাংকিং বা ব্রোকার অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ই-নোমিনেশন করা যায়। শুধু নমিনির নাম ও সম্পর্কের তথ্য দিলেই কাজ সম্পন্ন হবে।

২. KYC আপডেট ও ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখা

সম্প্রতি Punjab National Bank (PNB) সহ একাধিক ব্যাংক গ্রাহকদের KYC আপডেট করার জন্য নোটিফিকেশন জারি করেছে। যেসব অ্যাকাউন্টে গত ২ বছরে কোনও লেনদেন হয়নি, সেগুলো ইতিমধ্যেই ‘ইনঅপারেটিভ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যদিও কিছু ক্ষেত্রে ১৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তবুও মার্চ ক্লোজিংয়ের আগে, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে এই কাজ শেষ করাই নিরাপদ।

আপনি চাইলে আধার কার্ড, প্যান কার্ড ও সাম্প্রতিক ছবি নিয়ে শাখায় গিয়ে KYC আপডেট করতে পারেন, অথবা ভিডিও KYC (V-CIP) সুবিধাও ব্যবহার করতে পারেন।

৩. ট্যাক্স সেভিং ও PAN-আধার লিঙ্কিং

আর্থিক বছরের শেষ মানেই ট্যাক্স বাঁচানোর শেষ সুযোগ। PPF, ELSS বা লাইফ ইনস্যুরেন্সে বিনিয়োগ করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়—তবে তার জন্য ৩১ মার্চের আগেই বিনিয়োগ করতে হবে।

এছাড়া, যদি এখনও আপনার PAN কার্ড আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তবে তা ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে। ১০০০ টাকা জরিমানা দিয়ে দ্রুত লিঙ্ক না করলে আপনি আয়কর রিটার্ন (ITR) জমা দিতে পারবেন না।

ডেডলাইন মিস করলে কী হতে পারে?

যদি নির্ধারিত সময়সীমা মিস করেন, তাহলে ১ এপ্রিল ২০২৬ থেকে নানা সমস্যার সম্মুখীন হতে পারেনঃ ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, ফলে শেয়ার বিক্রি করা যাবে না বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা ট্রান্সফার বন্ধ হয়ে যেতে পারে। TDS-এর হার বেড়ে ২০% বা তার বেশি হতে পারে।