৩ শতাংশ DA বাড়ল কর্মচারীদের, দীপাবলির আগে বড় উপহার রাজ্য সরকারের

Published : Nov 06, 2026, 11:36 AM IST

দীপাবলির আগে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DR) ৩ শতাংশ বাড়ানো হয়েছে।

PREV
16

দীপাবলির আগে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DR) ৩ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে ৬০ শতাংশ থেকে বেড়ে DA-র হার হল ৬৩ শতাংশ। ৫ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশ জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

26

নতুন সিদ্ধান্তে শুধু কর্মরত সরকারি কর্মচারীরাই নন, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও উপকৃত হবেন। বর্ধিত DA কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে। ফলে জুলাই মাস থেকেই বর্ধিত হারে ভাতার হিসাব করা হবে।

36

কবে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা?

সরকারি নির্দেশ অনুযায়ী, নভেম্বর ২০২৬-এর বেতন ও পেনশনের সঙ্গে বর্ধিত DA ও DR দেওয়া হবে। সেই টাকা কর্মী ও পেনশনভোগীদের হাতে আসবে ডিসেম্বর মাসে। জুলাই থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত চার মাসের বর্ধিত DA-র বকেয়া বা এরিয়ার জানুয়ারি ২০২৭-এ দেওয়া হবে। অর্থাৎ, বর্ধিত হারের সুবিধা জুলাই থেকে কার্যকর হলেও বকেয়া টাকা মিলবে নতুন বছরের জানুয়ারিতে।

46

কারা কারা পাবেন এই সুবিধা?

  • সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরা।
  • রাজ্য সরকারি পেনশনভোগীরা।
  • পারিবারিক পেনশনভোগীরা।
56

DA ও DR মূল বেতন এবং মূল পেনশনের ভিত্তিতে হিসাব করা হবে। DA ও DR গণনার ক্ষেত্রে ৫০ পয়সা বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ টাকা হিসেবে ধরা হবে। ৫০ পয়সার কম হলে তা বাদ যাবে।

66

সব মিলিয়ে, দীপাবলির আগে হরিয়ানার সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এই ঘোষণা আর্থিক স্বস্তি নিয়ে এসেছে। জুলাই থেকে অক্টোবরের বকেয়া জানুয়ারিতে এবং নতুন হারে বর্ধিত ভাতা ডিসেম্বরের পেমেন্টে পাওয়া যাবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories