EPF Nominee: কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) কিছু নতুন নিয়ম এনেছে। বিশেষ করে যাঁরা বিবাহিত বা শীঘ্রই বিয়ে করতে চলেছেন, তাঁদের এই পরিবর্তনগুলি অবশ্যই জেনে রাখা উচিত।
EPF Nominee: EPF স্কিম-২০২৬ অনুযায়ী, বিয়ের আগে করা নমিনেশন বিয়ের পরে আর বৈধ থাকে না। তাই বিয়ে হলেই নতুন করে নমিনেশন জমা দিতে হয়। এতে ভবিষ্যতে PF ক্লেমের প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। পুরনো নমিনেশন থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে।
25
স্ত্রীকে নমিনি করা বাধ্যতামূলক?
অনেকেই ভাবেন, বিয়ের পর শুধু স্বামী বা স্ত্রীকেই নমিনি করা বাধ্যতামূলক। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এমন কোনও বাধ্যবাধকতা নেই। পরিবারের এক বা একাধিক সদস্যকে নমিনি হিসেবে বেছে নেওয়া যায়। এমনকি, কে কত শতাংশ শেয়ার পাবেন, সেটাও ঠিক করে দেওয়া সম্ভব।
35
কোড অন সোশ্যাল সিকিউরিটি-২০২০
'কোড অন সোশ্যাল সিকিউরিটি-২০২০' অনুযায়ী পরিবারের সংজ্ঞা এখানে মানা হয়েছে। স্বামী বা স্ত্রী, আইনত বা দত্তক নেওয়া নাবালক সন্তান, ২১ বছরের কম বয়সী নির্ভরশীল পড়ুয়া সন্তান, অবিবাহিত মেয়ে এবং পুরোপুরি নির্ভরশীল বিশেষভাবে সক্ষম সন্তান নমিনি হতে পারে। আর্থিকভাবে নির্ভরশীল বাবা-মাকেও নমিনি করা যায়। মহিলা কর্মীদের ক্ষেত্রে, শর্তসাপেক্ষে শ্বশুর-শাশুড়িকেও নমিনি করা যেতে পারে। অবিবাহিত কর্মীর বাবা-মা না থাকলে, তাঁর উপর নির্ভরশীল নাবালক ভাই-বোনকেও নমিনি করা যায়।
কর্মীর মৃত্যুর পর PF অ্যাকাউন্টের টাকা কে পাবেন, তা নমিনেশনই ঠিক করে দেয়। তাই সময়ে সময়ে নমিনেশন খতিয়ে দেখা এবং প্রয়োজন মতো বদলানো খুব জরুরি। বিশেষ করে বিয়ে, পরিবারে নতুন সদস্য আসা বা অন্য কোনও পরিবর্তনে নমিনেশন আপডেট করা উচিত। এতে ক্লেমের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।
55
নমিনেশন জমা দেওয়া বাধ্যতামূলক
যাঁদের পরিবার নেই, তাঁরা নিজেদের পছন্দের যে কোনও ব্যক্তিকে নমিনি করতে পারেন। তবে পরে বিয়ে হলে এবং পরিবার তৈরি হলে, নতুন নিয়ম অনুযায়ী যোগ্য সদস্যদের নামে আবার নমিনেশন জমা দেওয়া বাধ্যতামূলক। তাই প্রত্যেক EPF সদস্যের উচিত নিজের নমিনেশনের তথ্য ঠিক আছে কিনা তা মাঝে মাঝে খতিয়ে দেখা।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.