Food Delivery App: বাজারে এবার নতুন প্লেয়ারদের এন্ট্রি! কমতে পারে খাবারের দাম? বাড়ছে বিকল্প

Published : Aug 06, 2026, 01:15 PM IST
Food Delivery App: বাজারে এবার নতুন প্লেয়ারদের এন্ট্রি! কমতে পারে খাবারের দাম? বাড়ছে বিকল্প

সংক্ষিপ্ত

Food Delivery App: ভারতের ফুড ডেলিভারি মার্কেটে Rapido এবং Flipkart-এর মতো নতুন সংস্থা আসায় গ্রাহকদের জন্য খাবারের দাম কিন্তু অনেকটাই কমতে পারে। Bernstein-এর একটি রিপোর্ট বলছে, এর ফলে ছোট শহরগুলিতেও পরিষেবা বাড়বে এবং কম দামি অর্ডারের সুযোগ তৈরি হবে।

Food Delivery App: ভারতের ফুড ডেলিভারি মার্কেটে নতুন কিছু সংস্থা পা রাখায় গ্রাহকদের জন্য সুখবর আসতে পারে। খাবারের দাম কমা, পছন্দের তালিকা দীর্ঘ হওয়া এবং বড় শহরের বাইরেও পরিষেবা পৌঁছনোর মতো সম্ভাবনা তৈরি হয়েছে (Food Delivery App)। আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা Bernstein-এর একটি রিপোর্টে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, Rapido এবং Flipkart-এর মতো নতুন প্লেয়াররা বাজারে চলে আসায় প্রতিযোগিতা দিনদিন বাড়ছে। এর ফলে, ফুড ডেলিভারি সংস্থাগুলি নতুন নতুন ব্যবসায়িক মডেল নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে বাঁ শুরু করছে। বর্তমানে ভারতের ফুড সার্ভিস মার্কেটের মাত্র ১৫% ফুড ডেলিভারির আওতায় রয়েছে। Zomato এবং Swiggy-র বার্ষিক গ্রাহক সংখ্যা মোটামুটি ৮.৫ থেকে ৯.৫ কোটির মধ্যে। অর্থাৎ, এই বাজার আরও বড় হওয়ার প্রচুর সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ Online Food Order: Swiggy এবং Zomato-তে উইকএন্ডে খাবার অর্ডার করলে বিল অর্ধেক? জানুন এই টিপসগুলি

ছোট অর্ডার ও ছোট শহরে নজর

Bernstein জানাচ্ছে, নতুন সংস্থাগুলি মার্কেটে আসায় সবচেয়ে বড় সুবিধা হতে পারে কম গড় অর্ডার ভ্যালু (AOV) এবং ছোট শহরগুলোতে পরিষেবার বিস্তার। রিপোর্ট বলছে, "Rapido যে 'নো/লো কমিশন' মডেলের উপর এখন পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে, সেটির প্রধান লক্ষ্যই হল কম দামের অর্ডার।" মনে করা হচ্ছে, Flipkart-ও কম কমিশন নেওয়ার পথেই হাঁটবে। তার ফলে, ভারতের প্রথম ২০টি বড় শহরের বাইরেও অনলাইন ফুড ডেলিভারি পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা এতদিন সেইভাবে হয়নি।

আরও জানুনঃ Swiggy Report: দিল দিল বিরিয়ানি! প্রতি মিনিটে ২০০ প্লেটের অর্ডার, সুইগির রিপোর্ট কী বলছে?

খরচের চ্যালেঞ্জ কতটা?

তবে, Bernstein সতর্কও করে দিয়েছে যে, গ্রাহকদের জন্য দাম কমাটা নির্ভর করছে নতুন প্ল্যাটফর্মগুলি ডেলিভারি এবং অন্যান্য খরচ কতটা কমাতে পারছে তার উপর। রিপোর্টে বলা হয়েছে, "প্রতিটি অর্ডারে প্রায় ১৩২ টাকার যে খরচ, সেই কাঠামোয় বড়সড় বদল আনার সুযোগ সীমিত।" তবে তাদের অনুমান, ডেলিভারি খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ এবং লাভের প্রত্যাশা কমিয়ে প্রতি অর্ডারে ২০-৩০ টাকা বাঁচানো সম্ভব। এই সাশ্রয়ের সুবিধা রেস্তোরাঁ এবং গ্রাহক, উভয়ের মধ্যেই ভাগ করে দেওয়া যেতে পারে।

বাড়তে থাকা প্রতিযোগিতা ও ভবিষ্যৎ

Bernstein-এর মতে, খুব শীঘ্রই প্রতিযোগিতা আরও বাড়বে। কারণ, নতুন প্ল্যাটফর্মগুলি গ্রাহক টানতে আকর্ষণীয় ছাড় এবং অফার দেবে। যদিও এই ধরনের অফার দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে, তবে আপাতত গ্রাহকরা লাভবান হবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! এবার বাধ্যতামূলক বেডরোল-কম্বল, জানাল রেল
গ্রামে সারের দোকান খুলতে চান? মাত্র ৩০ দিনে লাইসেন্স, মাসে ৫০ হাজার টাকা ইনকাম