MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Wedding Business: ২১ নভেম্বর থেকে ২৫ দিনে দেশে ৫২ লক্ষ বিয়ে! কত লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে?

Wedding Business: ২১ নভেম্বর থেকে ২৫ দিনে দেশে ৫২ লক্ষ বিয়ে! কত লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে?

wedding season: ২৫ দিনে ৫২ লক্ষ বিয়ে! ২১ নভেম্বর থেকে শুরু বিয়ের মরশুম, দিনে দু'লক্ষেরও বেশি বিয়ের অনুমান। CAIT-র হিসাবে ব্যবসা সাড়ে সাত লক্ষ কোটি টাকার। কোন ক্ষেত্রে কত ব্যবসা, জানুন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 20 2026, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
২৫ দিনে ৫২ লক্ষ বিয়ে
Image Credit : ai

২৫ দিনে ৫২ লক্ষ বিয়ে

উৎসবের মরশুম শেষ হতেই শুরু বিয়ের মরশুম। ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর, এই ২৫ দিনে দেশে অন্তত ৫২ লক্ষ বিয়ের অনুমান করছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। গড়ে প্রতিদিন দু'লক্ষেরও বেশি বিয়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
সাড়ে সাত লক্ষ কোটির ব্যবসা
Image Credit : ai

সাড়ে সাত লক্ষ কোটির ব্যবসা

CAIT-র হিসাবে, শুধু এই বিয়ের মরশুমেই দেশে ব্যবসা হতে পারে প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকার। খুচরো থেকে উৎপাদন, হোটেল থেকে পরিবহণ, বহু ক্ষেত্রেই চাহিদা বাড়বে। CAIT-র সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়ালের বক্তব্য, বিয়ে ব্যবসায়ী, কারিগর, ছোট সংস্থা ও পরিষেবা প্রদানকারীদের এক ছাতার তলায় আনে।

Related Articles

Related image1
Akvan Landfall: গোপালপুরে ল্যান্ডফল আকভানের, এবার কী হবে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি? জানাল হাওয়া অফিস
Related image2
Madhyamik & HS routine: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর নতুন সূচি, কবে থেকে শুরু আর কবে শেষ পরীক্ষা
38
দিল্লি-এনসিআরেই আড়াই লক্ষ কোটি
Image Credit : ai

দিল্লি-এনসিআরেই আড়াই লক্ষ কোটি

দিল্লি ও সংলগ্ন এলাকায় ৫ লক্ষ বিয়ে হতে পারে বলে অনুমান। তা থেকে ব্যবসা হবে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকার। চাঁদনি চক, সদর বাজার, করোল বাগ, লাজপত নগর, গান্ধী নগর ও খারি বাওলির মতো বাজারে ভিড় বাড়বে। প্রতিবেশী রাজ্যের ক্রেতারাও এই পাইকারি বাজারে আসেন।

48
পণ্য ৫৪%, পরিষেবা ৪৬%
Image Credit : ai

পণ্য ৫৪%, পরিষেবা ৪৬%

মোট ব্যবসার প্রায় ৪.০৫ লক্ষ কোটি টাকা, অর্থাৎ ৫৪ শতাংশ আসবে পণ্য ও খুচরো কেনাকাটা থেকে। বাকি ৩.৪৫ লক্ষ কোটি, অর্থাৎ ৪৬ শতাংশ আসবে বিভিন্ন পরিষেবা থেকে।

58
গয়না ও পোশাকের দাপট
Image Credit : Pexels

গয়না ও পোশাকের দাপট

পণ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে গয়না ও মূল্যবান ধাতু, আনুমানিক ১.২ লক্ষ কোটি টাকা। তার পরেই পোশাক, ৯০ হাজার কোটি। উপহার ও বিয়ের সামগ্রী এবং মুদি ও খাদ্যসামগ্রীতে ব্যবসা হবে ৩৭,৫০০ কোটি করে। ইলেকট্রনিক্স, শুকনো ফল ও মিষ্টি, আসবাব ও গৃহস্থালির জিনিসপত্রে ব্যবসা ৩০ হাজার কোটি করে।

68
পরিষেবা ক্ষেত্রেও জোয়ার
Image Credit : Pexels

পরিষেবা ক্ষেত্রেও জোয়ার

পরিষেবার মধ্যে ক্যাটারিং ৭৫ হাজার কোটি, বিয়েবাড়ি, ব্যাঙ্কোয়েট হল ও হোটেল ৬০ হাজার কোটি। ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফুল ও সাজসজ্জায় ৩৭,৫০০ কোটি করে। পরিবহণ এবং গান-বাজনায় ৩০ হাজার কোটি করে। ফোটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও বিউটি পরিষেবায় ২২,৫০০ কোটি করে ব্যবসার অনুমান।

78
কর্মসংস্থান ১.২৫ কোটি
Image Credit : Asianet News

কর্মসংস্থান ১.২৫ কোটি

এই মরশুমে ক্যাটারিং, সাজসজ্জা, ফোটোগ্রাফি, আতিথেয়তা, পরিবহণ, ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিউটি পরিষেবায় প্রায় ১.২৫ কোটি অস্থায়ী, মরশুমি ও খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি হবে। ডিজিটাল আমন্ত্রণ, অনলাইন পেমেন্ট, এআই-নির্ভর পরিকল্পনা ও কাস্টমাইজড উপহারের মতো নতুন ক্ষেত্রও খুলছে। CAIT ক্রেতাদের ভারতীয় পণ্য ও স্থানীয় ব্যবসাকে অগ্রাধিকার দেওয়ার আর্জিও জানিয়েছে।

88
বছর বছর বাড়ছে বিয়ের বাজার
Image Credit : Getty

বছর বছর বাড়ছে বিয়ের বাজার

CAIT-র হিসাবে, ২০২২ সালে ৩২ লক্ষ বিয়েতে ব্যবসা ছিল ৩.৭৫ লক্ষ কোটি। ২০২৩-এ ৩৮ লক্ষ বিয়েতে ৪.৭৪ লক্ষ কোটি, ২০২৪-এ ৪৮ লক্ষ বিয়েতে ৫.৯০ লক্ষ কোটি এবং ২০২৫-এ ৪৬ লক্ষ বিয়েতে ৬.৫০ লক্ষ কোটি। বিয়েতে খরচ সাধারণ অনুষ্ঠানে ৪-৫ লক্ষ টাকা থেকে শুরু। প্রিমিয়াম বিয়েতে তা ৪-৫ কোটি বা তার বেশি।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
ব্যবসার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
আকভান ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর মহাআতঙ্ক পুরীতে, ময়দানে MP সম্বিত পাত্র
Recommended image2
SCO Civilisation Dialogue: আজ দিল্লিতে প্রথম SCO Civilisation বৈঠকের উদ্বোধন করবেন PM মোদী
Recommended image3
Yogi Adityanath's Mother Savitri Devi Dies: মাতৃহারা যোগী আদিত্যনাথ, ৯১ বছর বয়েসে প্রয়াত মুখ্যমন্ত্রীর মা সাবিত্রী দেবী
Recommended image4
Rahul Gandhi Youth Leader: ৫৬ বছর বয়সেও কেন 'যুবনেতা'? পরিষ্কার জবাব দিলেন রাহুল গান্ধী
Recommended image5
Bulgarian Foreign Minister: দিল্লিতে এলেন বুলগেরিয়ার বিদেশমন্ত্রী, ঠিক কী কী আলোচনা হল?
Related Stories
Recommended image1
Akvan Landfall: গোপালপুরে ল্যান্ডফল আকভানের, এবার কী হবে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি? জানাল হাওয়া অফিস
Recommended image2
Madhyamik & HS routine: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর নতুন সূচি, কবে থেকে শুরু আর কবে শেষ পরীক্ষা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved