কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই, ডিজেলের দাম ৯১ টাকা ১৫ পয়সা

Published : Jun 24, 2021, 10:45 AM ISTUpdated : Jun 24, 2021, 12:00 PM IST
কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই, ডিজেলের দাম ৯১ টাকা ১৫ পয়সা

সংক্ষিপ্ত

ফের বাড়ল জ্বালানির দাম কলকাতায় পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ১৫ পয়সা

ফের বাড়ল জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁতে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। দু-একদিন অন্তর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৫ পয়সা এবং ডিজেলের দাম ৭ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে, পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৭ টাকা ৬৩ পয়সা। আর লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ১৫ পয়সা। 

আরও পড়ুন- Delta Plusএ প্রথম মৃত্যু মধ্যপ্রদেশে, করোনাভাইরাসের টিকার 'গুরুত্ব' নিয়ে প্রশ্ন তুলে দিলেন মৃতা

অন্যদিকে মুম্বইতে আজ লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৩ টাকা ৮৯ পয়সা। আর ডিজেলের দাম ৯৫ টাকা ৭৯ পয়সা। দিল্লিতেও সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম। আজ সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৬ পয়সা। আর ডিজেলের দাম ৮৮ টাকা ৩০ পয়সা। তালিকায় পিছিয়ে নেই চেন্নাই। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৪৮ পয়সা। ডিজেলের দাম ৯২ টাকা ৮৯ পয়সা। এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কর্নাটকের মতো রাজ্যে ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০টাকা ছাড়িয়ে গিয়েছে। 

করোনা পরিস্থিতির মধ্যে দেশের আর্থিক অবস্থা বেহাল। এই পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। আর তার মধ্যে দু-একদিন অন্তর তেলের দাম বাড়তে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। খুচরো বাজারের বিভিন্ন পণ্যের দামও বাড়ছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। জ্বালানির দাম বাড়তে থাকায় দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস।  

আরও পড়ুন- বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদীদের জালিয়াতি, ৯ হাজার কোটি টাকা ব্যাঙ্কের পাওনা মেটাল ED

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছিলে, "মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার টিকার জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।"  

অন্যদিকে, অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণ করা উচিত।

আরও পড়ুন- ডেল্টা-ডেল্টা প্লাস কোভিডের বিরুদ্ধে হাইব্রিড টিকা, 'সুপার ভ্যাকসিন'-এর খোঁজ দিলেন বিজ্ঞানীরা

​কয়েকদিন আগে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ভারসাম্য রক্ষার পরামর্শ  দিয়েছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তিনি বলেছিলেন, "সবসময় এটা বলা হয় যে, পেট্রোল-ডিজেলের মৃল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু করুক। কিন্তু আমাদের ভারস্যমাও রক্ষা করতে হবে। সরকারের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমি আশা করি, যাঁদের এই দায়িত্ব, তাঁরা ভারসাম্য রক্ষা করবেন।" 
 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ