Gold Investment: সোনা কীভাবে কিনলে বেশি লাভ? গোল্ড ইটিএফ থেকে জুয়েলারি স্কিম... আসল হিসেবটা জেনে নিন!

Published : Nov 18, 2026, 05:57 PM IST

Gold Investment: সোনার দাম ধীরে ধীরে কমছে। এই সময়ে সোনা কেনার কথা ভাবছেন? কোন উপায়ে সোনা কিনলে সবচেয়ে বেশি লাভ হবে? গয়না হিসেবে কিনলে কি লোকসান? বিশেষজ্ঞরা কী বলছেন, আসল হিসেবটা জেনে নিন।

PREV
19
সোনা কিনছেন?

Gold Investment: ভারতীয় পরিবারে সোনা শুধু গয়না নয়, ভবিষ্যতের ভরসা। বিশেষ করে বাড়িতে মেয়ে থাকলে, তার বিয়ের জন্য সোনা জমানোর স্বপ্ন দেখেন সব বাবা-মা। কিন্তু কীভাবে কিনলে লাভ, তা অনেকেই জানেন না। ভাবেন দাম তো বাড়ছেই, যেভাবেই কিনি লাভ হবে। এটা মস্ত ভুল। আপনি কীভাবে সোনা কিনছেন, তার ওপর নির্ভর করে জিএসটি, খাদ (VA) ও মজুরির (Making Charges) হাজার হাজার টাকা বাঁচতে পারে বা লোকসান হতে পারে। ধরুন, পাঁচ বছর পর মেয়ের বিয়ের জন্য ৮০ গ্রাম (৮ ভরি) ২২ ক্যারেট গয়না কিনতে চান। তাহলে কোন পদ্ধতিতে টাকা জমানো সবচেয়ে ভালো, আসুন জেনে নিই...

29
১. সোনার কয়েন ও বিস্কুট

অনেকেই টাকা জমলে সোনার কয়েন কিনে লকারে রাখেন। এর ভালো দিক হলো, সোনা নিজের চোখের সামনে থাকে, কোনো টেকনিক্যাল অ্যাকাউন্টের ঝামেলা নেই। কিন্তু খারাপ দিকও আছে। কেনার সময়ই ৩% জিএসটি দিতে হয়। সঙ্গে মেকিং চার্জ তো আছেই। পাঁচ বছর পর এই কয়েন দিয়ে গয়না গড়াতে গেলে দোকানদার পুরনো সোনা হিসেবে কম দাম ধরেন। নতুন গয়নায় আবার খাদ, মজুরি আর জিএসটি চাপে। অর্থাৎ দু'বার লোকসান!

39
২. ডিজিটাল গোল্ড

ফোনপে বা গুগল পে-এর মতো অ্যাপে এক টাকা থেকেও ডিজিটাল গোল্ড কেনা যায়। এর সুবিধা হলো, পকেটে থাকা খুচরো টাকা দিয়েও সোনা কেনা সম্ভব। কিন্তু অসুবিধাও অনেক। এখানে কেনার দাম আর বিক্রির দামের মধ্যে অনেকটা ফারাক (Spread) থাকে। ৩% জিএসটি কাটে। সবচেয়ে বড় কথা, এতে সরকারি নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) কোনো নিরাপত্তা নেই। ২০২৫ সালের নভেম্বরে সেবি এই নিয়ে সাধারণ মানুষকে সতর্কও করেছে। তাই বড় অঙ্কের বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা মোটেও সুরক্ষিত নয়।

49
৩. গোল্ড ইটিএফ (Gold ETF)

শেয়ার মার্কেটে শেয়ার কেনার মতোই ইউনিট হিসেবে সোনা কেনাকে বলে গোল্ড ইটিএফ। এর জন্য ডিম্যাট (Demat) অ্যাকাউন্ট থাকা চাই। এর সুবিধা হলো চোরের ভয় নেই, লকার ভাড়াও লাগে না। কয়েনের মতো ৩% জিএসটি-র বোঝাও থাকে না। পকেটে টাকা থাকলেই মাত্র ২০ থেকে ৫০ টাকা দিয়েও কেনা যায়। সোনার দাম বাড়লে আপনার বিনিয়োগের মূল্যও বাড়বে (যেমন Zerodha Gold ETF, Nippon Gold BeES খুব কম খরচে পাওয়া যায়)। অসুবিধা একটাই, এটা শুধু স্ক্রিনে দেখা যায়। সরাসরি গয়নায় বদলানো যায় না। প্রয়োজনে ইউনিট বিক্রি করে সেই টাকা দিয়ে গয়না কিনতে হয়।

59
৪. গোল্ড মিউচুয়াল ফান্ড

যাদের ডিম্যাট নেই, অথচ প্রতি মাসে মাইনে পেয়েই সোনার জন্য কিছু টাকা জমাতে চান, তাদের জন্য এটা সেরা। মাসে ৫০০ বা ১০০০ টাকার এসআইপি (SIP) করতে পারেন। তবে গোল্ড ইটিএফ-এর তুলনায় এতে ফান্ড ম্যানেজমেন্ট চার্জ (Expense Ratio) একটু বেশি কাটে।

69
৫. সভরেন গোল্ড বন্ড (SGB)

আগে সরকার এই বন্ড ছাড়ত, যেখানে সোনার দাম বাড়ার পাশাপাশি বছরে ২.৫% অতিরিক্ত সুদও মিলত। কিন্তু এখন সরকার নতুন কোনো বন্ড ছাড়ছে না। পুরনো বন্ড শেয়ার বাজারে মিললেও তার দাম আকাশছোঁয়া। তাই নতুন বিনিয়োগকারীদের জন্য এটা এখন আর কাজের অপশন নয়।

79
৬. জুয়েলারি দোকানের মাসিক স্কিম

বড় গয়নার দোকানে টানা ১১ মাস নির্দিষ্ট টাকা জমালে, ১২ মাসের মাথায় গয়না কেনার স্কিম থাকে। এতে দুই রকম পদ্ধতি আছে—টাকা জমা (Value-based) বা সোনার ওজন জমা (Weight-based)। সুবিধা হলো, প্রতি মাসের বাজার দর অনুযায়ী আপনার অ্যাকাউন্টে সোনার গ্রাম জমা হয়। ১১ মাস পর গয়না কেনার সময় খাদ বা মজুরির (VA) ওপর বিশাল ছাড় মেলে। কিন্তু অসুবিধা হলো, মাঝপথে টাকার দরকার হলে ক্যাশ ফেরত পাবেন না। ওই দোকান থেকেই গয়না কিনতে হবে এবং ৩% জিএসটি দিতেই হবে।

89
আসল মাস্টার প্ল্যান: গোল্ড ইটিএফ + জুয়েলারি স্কিম

পাঁচ বছর পর মেয়ের বিয়ের জন্য ৮০ গ্রাম গয়না কিনতে হলে, এই দুটোর মেলবন্ধন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ! প্রথম ৪ বছর (৪৯ মাস) আপনার সাধ্যমতো (ধরুন ৫,০০০ টাকা বা তার বেশি) গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করুন। এর ফলে চার বছরে সোনার দাম যতটা বাড়বে, আপনার টাকাও সেই অনুপাতে বাড়বে। জিএসটি বা খাদের মতো কোনো লোকসান হবে না। শেষ ১ বছর (১১ মাস) বিয়ের ঠিক এক বছর আগে, হাতে থাকা গোল্ড ইটিএফ ইউনিটগুলো একটু একটু করে বিক্রি করুন। সেই টাকা কোনো ভালো জুয়েলারি দোকানের স্কিমে প্রতি মাসে জমা দিন। ফলস্বরূপ, ১১ মাস পর ওই দোকানে আপনি খাদ (VA) ছাড়া বা বিশাল ডিসকাউন্টে গয়না পাবেন! অর্থাৎ একদিকে ৪ বছরের সোনার দাম বাড়ার লাভ, অন্যদিকে দোকানে খাদের টাকা বাঁচানো—দুটোই আপনার পকেটে এল!

99
গয়না কেনার গোল্ডেন রুলস:

গ্রামের দাম দেখে বোকা বানবেন না: কোনো দোকানে সোনার দাম কম দেখে খুশি হবেন না। তারা খাদ (VA) ও মজুরি (Making Charges) কত নিচ্ছে, সেটা আগে দেখুন। তিনজনের কাছে বিল চান: আপনি যে ডিজাইনের গয়না কিনতে চান তার ওজন বলে অন্তত ৩টে আলাদা দোকানে জিজ্ঞেস করুন, "ফাইনাল বিল (জিএসটি সমেত) কত হবে?" তারপর তুলনা করে কিনুন। শেষ কথা হলো, সোনা কেনার সময় "আজকের দর কত?" না ভেবে, "সব বাদ দিয়ে হাতে পাওয়া গয়নার জন্য আমি আসলে কত টাকা দিচ্ছি?" সেটাই হলো আসল হিসেব!

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories