Gold Loan EMI: Gold Loan-এ ১টা EMI মিস করলেই সর্বনাশ? নিলামের আগে ব্যাঙ্ককে মানতেই হবে RBI-এর এই ৩টি কড়া নিয়ম

Published : Oct 20, 2026, 11:08 AM IST
Credit card vs Gold loans

সংক্ষিপ্ত

Gold Loan EMI: সোনা বন্ধক রেখে লোন নিয়েছেন? ১টা EMI মিস হলেই কি ব্যাঙ্ক আপনার সাধের গয়না নিলাম করে দেবে? এই আতঙ্কে অনেকেই থাকেন। RBI-এর নতুন নিয়মে এই প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ ও গ্রাহক-বান্ধব করা হয়েছে। জেনে নিন আসল নিয়ম।

Gold Loan EMI: সোনা বন্ধক রেখে লোন নেওয়া এখন খুব সাধারণ বিষয়। বিপদে-আপদে ব্যাঙ্ক বা গোল্ড লোন কোম্পানি থেকে সহজে লোন পাওয়া যায়। কিন্তু অনেকের মনেই একটা ভয় কাজ করে - যদি একটা EMI দিতে দেরি হয়, তাহলে কি সাধের গয়না নিলাম হয়ে যাবে? এই ভয় থেকেই অনেকে গোল্ড লোন নিতে দ্বিধা করেন।

১টা EMI মিস হলেই কি নিলাম?

এক কথায় উত্তর - না। RBI-এর নিয়ম অনুযায়ী, মাত্র ১টা EMI মিস করলেই আপনার গয়না নিলাম করতে পারবে না কোনও ব্যাঙ্ক। যখন আপনার লোন অ্যাকাউন্ট টানা ৯০ দিনের বেশি খেলাপি থাকে, তখন সেটিকে NPA অর্থাৎ Non-Performing Asset ঘোষণা করা হয়। NPA হওয়ার পরেই ব্যাঙ্ক নিলামের প্রক্রিয়া শুরু করতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি জুন মাসের EMI মিস করে জুলাই ও আগস্টের EMI দিয়ে দেন, তবুও জুনের বকেয়া থেকেই যাবে। তাই সবসময় সবচেয়ে পুরনো বকেয়াটা আগে মেটাতে হবে।

RBI-এর নতুন কড়া নিয়ম:

গ্রাহকদের স্বার্থ রক্ষায় RBI ২০২৬ সালের ১ এপ্রিল থেকে গোল্ড লোনের নতুন গাইডলাইন চালু করেছে। এখন নিলামের আগে ব্যাঙ্ককে বাধ্যতামূলকভাবে কিছু নিয়ম মানতেই হবে। প্রথমত, নিলামের আগে গ্রাহককে কমপক্ষে ৩ বার লিখিত নোটিশ দিতে হবে এবং পর্যাপ্ত সময় দিতে হবে। শেষ নোটিশের পরেও সংবাদপত্রে নিলামের বিজ্ঞাপন দিতে হবে এবং নিলামের তারিখ, স্থান জানাতে হবে।

নিলামের টাকা ও রিজার্ভ প্রাইস:

দ্বিতীয়ত, নিলামের ক্ষেত্রে রিজার্ভ প্রাইস বা সর্বনিম্ন দাম বর্তমান সোনার বাজারদরের ৯০ শতাংশের কম রাখা যাবে না। পরপর দু'বার নিলাম ব্যর্থ হলে তবেই সেটা ৮৫ শতাংশ করা যাবে। ব্যাঙ্ক নিজে বা ব্যাঙ্কের পরিচিত কেউ এই নিলামে অংশ নিতে পারবে না, যাতে স্বচ্ছতা বজায় থাকে। তৃতীয়ত, নিলামে আপনার গয়না যে দামে বিক্রি হবে, তা যদি আপনার বকেয়া লোনের থেকে বেশি হয়, তাহলে অতিরিক্ত টাকা ৭ দিনের মধ্যে আপনাকে ফেরত দিতে বাধ্য ব্যাঙ্ক।

লোন শোধের পর গয়না ফেরত:

আপনি পুরো লোন শোধ করে দেওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যে ব্যাঙ্ককে আপনার গয়না ফেরত দিতেই হবে। যদি ব্যাঙ্ক ইচ্ছাকৃতভাবে দেরি করে, তাহলে প্রতিদিন ৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। এছাড়াও, আপনার বন্ধক রাখা সোনা ব্যাঙ্ক অন্য কোথাও বন্ধক রাখতে বা ব্যবহার করতে পারবে না, এটি RBI কঠোরভাবে নিষিদ্ধ করেছে।

নোটিশ পেলে কী করবেন:

তাই নোটিশ পেলে আতঙ্কিত হবেন না। দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। আপনি চাইলে পুরো টাকা শোধ করে গয়না ছাড়িয়ে নিতে পারেন, অথবা আংশিক টাকা দিয়ে কিছুটা সময় চাইতে পারেন। অনেক ব্যাঙ্ক লোন রিস্ট্রাকচার বা রিনিউ করার সুবিধাও দেয়। সবচেয়ে ভালো উপায় হল, EMI মিস হওয়ার আশঙ্কা থাকলে আগেই ব্যাঙ্ককে জানিয়ে রাখা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Share Market Today: উৎসবের মরশুমে ব্যাপক পতনের মাঝেও এই ৩টি স্টকে বড় মুনাফা করার রয়েছে সুযোগ
Gold Price Today Kolkata: খুশির খবর! অনেকটা কমলো সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন