Gold Price Todayমোটেই স্বস্তি মিলছে না সোনালি ধাতুর দামে,সোনার দামের সামান্য পতনে হাসি ফুটছে না মধ্যবিত্তের

Published : Jan 07, 2022, 12:17 PM IST
Gold Price Todayমোটেই স্বস্তি মিলছে না সোনালি ধাতুর দামে,সোনার দামের সামান্য পতনে হাসি ফুটছে না মধ্যবিত্তের

সংক্ষিপ্ত

আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৭ হাজার ০৪০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দামের পারদ পৌঁছেছে  ৪৯ হাজার ৭৪০ টাকা।   

একটানা দীর্ঘদিন অব্যাহত সোনালি ধাতুর দাম। ২২ ক্যারেট হোক বা ২৪ ক্যারেট, সোনার দামে কোনও বিরাট পরিবর্তন নেই। যার ফলে সোনা কিনতে একপ্রকার চিন্তার ভাঁজ রয়েই যাচ্ছে মধ্যবিত্তের কপালে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) বা এমসিএক্সের নথি অনুযায়ী আগামী দিনে সোনার দাম ৭ শতাশ পর্যন্ত বেড়ে দাঁড়াবে ৪৭ হাজার ৪৮৫ টাকা। অন্যদিকে রুপোর দামও কিলো প্রতি এক শতাংশ পর্যন্ত বেড়ে হবে ৬০ হাজার ৪৩২ টাকা। প্রসঙ্গত, প্রতিদিন সোনার দাম (Gold Price) পরিবর্তনের নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি জিনিস। যেমন- স্টেট ট্যাক্সেস, মেকিং চার্জেস আর আমদানি শুল্ক। ৭ জানুয়ারী শুক্রবার গোটা ভারতে সোনার দামের পারদ (Gold Price Today) কিন্তু উর্ধ্বমুখীই রয়েছে। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮ হাজার ৮৩০ টাকা। উল্লেখ্য, বৃহস্পতিবারের থেকে ২৪ ক্যারেট সোনায় ২৫০ টাকা দাম কমেছে।  এই দিন ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ করতে হয়েছিল ৪৯ হাজার ০৮০ টাকা। আজ ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৮২০ টাকা যেখানে গতকাল ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) ছিল ৪৬ হাজার ৮৩০ টাকা। অন্যদিকে এক কিলো রুপোর দামেও সামান্য পতন লক্ষ্য করা গেল। বৃহস্পতিবারে এক কিলো রুপোর দাম ছিল ৬২ হাজার ৩০০ টাকা যা কমে শুক্রবার হয়েছে ৬০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ শুক্রবার কিলো প্রতি রুপোর দাম কমেছে ১৭০০ টাকা। 

এবার জেনে নেওয়া যাক ৭ জানুয়ারি, শুক্রবার কলকাতায় সোনার দাম কত ছুঁল। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৭ হাজার ০৪০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দামের পারদ পৌঁছেছে  ৪৯ হাজার ৭৪০ টাকা। কলকাতায় শেষ ১০ দিনে সোনার দামের গ্রাফ দেখলে দেখা যাবে সোনার দামে কোনও বড়সড় রদবদল ঘটেনি। সোনা কিনতে পকেটে টানই পড়ছে মধ্যবিত্তের। আর কয়েকদিন পরই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। তার আগেও সোনার দামে মোটেই স্বস্তি পাচ্ছে না কলকাতাবাসী। বিয়ের গয়না কিনতে নাভিশ্বাস উঠবে সাধারণের। গোটা ডিসেম্বর জুড়েও বিয়ের মরশুমে সোনার দামে কোনও বিরটা পতন সুখ দেয় নি মধ্যবিত্তকে। নতুন বছরের শুরুতেও বদলাচ্ছে না সেই চিত্র। সোনার দামের পতনের খবরের জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন। কিন্তু সেগুড়ে বালি। সোনার দামে সাধারণের অস্বস্তিই অব্যাহত।  

আরও পড়ুন-Gold Price: ফের বদল হল সোনার দামের, দেখে নিন কলকাতায় কত হল সোনার দর

আরও পড়ুন-Gold Price Today : বছরের শুরুতে অনেকটা সস্তা হল সোনা, একলাফে দাম বাড়ল রূপোর

আরও পড়ুন-Gold Price Today : সোনা না রূপো, নতুন বছরের শুরুতেই পাল্লা ভারী কার, জানুন আজকের দর

চটজলদি সোনার দাম জানতে হয় তাহলে মিস কল দিন 8955664433-এই নম্বরে। আজকাল যখন সব রকম কাজই ঘরে বসে করার সুবিধা রয়েছে, তাহলে সোনার দাম জানার কাজটাও ঘরে বসেই করে ফেলুন। এই নম্বরে মিস কল দিলে আপনার কাছে একটি ম্যাসেজ চলে আসবে। তারপরই আপনি জেনে নিতে পারবেন আজকের সোনার লেটেস্ট দাম।  

 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
৩৩৩ টাকা জমিয়ে ১০ বছরে ১৭ লক্ষ! ঝুঁকিহীন এই সরকারি স্কিমে বিনিয়োগে লাভই লাভ