Gold Price: দীপাবলি থেকে ১৫ দিনে ধস সোনার দামে! এখন কি সোনা কেনার সঠিক সময়? আজ কলকাতায় সোনার দাম জানুন

Published : Nov 23, 2026, 09:38 AM IST

Gold Price: দীপাবলির পর ১৫ দিনে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ১৮,৪৯০ টাকা। আজ কলকাতায় কত দর? সোনা কেনার সঠিক সময় কোনটা, কী বলছেন বাজার বিশেষজ্ঞ? দেখুন ছবিতে।

PREV
110
দীপাবলির পর ১৫ দিনে হুড়মুড়িয়ে পড়ল সোনা

৮ নভেম্বর দীপাবলি থেকে আজ ২৩ নভেম্বর, ১৫ দিনে ধস নেমেছে সোনার দামে। মাত্র ৯টি ট্রেডিং সেশনেই দাম পড়েছে প্রায় ২০,০০০ টাকা। প্রশ্ন একটাই, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

210
দীপাবলির দিন ২৪ ক্যারেটের দাম ছিল ১,৪৩,৫৭৯ টাকা

দীপাবলিতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৪৩,৫৭৯ টাকা। উৎসবের মরশুমে সেই দামেই সোনা কিনেছেন অনেকে।

310
১৫ দিনে ২৪ ক্যারেটে কমল প্রায় ১৮,৫০০ টাকা

২১ নভেম্বর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে ১,২৫,০৮০ টাকায়। দীপাবলির পর থেকে দাম কমেছে ১৮,৪৯০ টাকা, অর্থাৎ প্রায় ১৩ শতাংশ।

410
২২ ক্যারেটেও কমল প্রায় ১৭ হাজার

দীপাবলির দিন ২২ ক্যারেট সোনার দাম ছিল ১০ গ্রামে ১,৩১,৬০০ টাকা। বর্তমানে তা নেমে প্রায় ১,১৪,৬৫০ টাকা, অর্থাৎ কমেছে প্রায় ১৬,৯৫০ টাকা। গয়নার ক্রেতাদের কাছে এটাই সবচেয়ে বড় স্বস্তি।

510
টানা ৯ সেশন নিম্নমুখী, শুক্রবারও বড় পতন

শুক্রবার বুলিয়ন বাজারে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার দাম ১০ গ্রামে ৫,২০০ টাকা কমে হয় ১,২৯,৩০০ টাকা। আগের সেশনে দাম ছিল ১,৩৪,৫০০ টাকা। টানা নবম ট্রেডিং সেশনে দাম কমল।

610
আজ কলকাতায় সোনার আনুমানিক দর

২৩ নভেম্বর কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে প্রায় ১,২৫,০৭০ থেকে ১,২৯,৮৩০ টাকা। ২২ ক্যারেটে দর প্রায় ১,১৪,৬৫০ থেকে ১,২১,৩০০ টাকা। সূত্রভেদে সামান্য ফারাক থাকতে পারে।

710
দাম কমতেই ‘বাই অন ডিপ’, বাড়ছে কেনার হিড়িক

দাম পড়তে দেখে বিনিয়োগকারীরা ‘বাই অন ডিপ’ কৌশলে সোনা কিনছেন। বাজার বলছে, দাম কমার পর সোনা কেনার হিড়িক বেড়েছে।

810
নভেম্বরের শুরুতে বাড়ার পর পড়তে শুরু করে দাম

নভেম্বরের গোড়ার দিকে সোনা-রুপোর দাম বাড়লেও পরে তা পড়তে শুরু করে। তাই এখন কেনার আগে বুঝে নেওয়া জরুরি, দাম আরও কতটা পড়তে পারে।

910
বিশেষজ্ঞ কী বলছেন?

বাজার বিশেষজ্ঞ বিক্রম সুব্বুরাজের মতে, গত সপ্তাহের বড় দরপতনের পর সোনা ও রুপো কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে সামগ্রিক প্রবণতা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থাৎ দাম আরও কমবে, নাকি বাড়বে, তা এখনই হলফ করে বলা কঠিন।

1010
কেনার আগে কী মাথায় রাখবেন

সোনার দরের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি, আর গয়নার ক্ষেত্রে মেকিং চার্জ। জুয়েলার্সভেদে দামেও ফারাক হতে পারে। তাই কেনার আগে একাধিক জায়গায় দর মিলিয়ে নেওয়া এবং বাজারের গতিবিধি বুঝে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

বিশেষ দ্রব্যষ্টঃ 

এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য সরবরাহের জন্য। আপনি যদি সোনায় বিনিয়োগ করতে চান, কিনতে চান বা সোনার গয়না কিনতে চান - তাহলে অবশ্যই বিচার বিবেচনা করে পদক্ষেপ করুন। চাইলে বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories