MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Suvendu on Child Marriage: বাল্যবিবাহে এবার কাজী-পুরোহিতরাও ফাঁদে? বড় হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu on Child Marriage: বাল্যবিবাহে এবার কাজী-পুরোহিতরাও ফাঁদে? বড় হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari on Child Marriage Prevention: নাবালিকার বিয়ে দিলে কাজী-পুরোহিতরাও দায় এড়াতে পারবেন না, ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অভিভাবকদের বিরুদ্ধেও কড়া হচ্ছে সরকার। ছ’মাসে সাত হাজার নাবালিকা মা, জানালেন তিনি।

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 23 2026, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কাজী পুরোহিতদের কড়া বার্তা
Image Credit : Asianet News

কাজী-পুরোহিতদের কড়া বার্তা

নাবালিকার বিয়ে দিলে যে কাজী বা পুরোহিত বিয়ে দিচ্ছেন, তিনিও দায় এড়াতে পারবেন না। রবিবার এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে বলে জানান তিনি। রাজ্যে বাল্যবিবাহ রুখতে রীতিমত কড়া অবস্থান নেওয়ার কথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
২৭ নভেম্বরের আগে ফের সরব মুখ্যমন্ত্রী
Image Credit : others

২৭ নভেম্বরের আগে ফের সরব মুখ্যমন্ত্রী

আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তার আগেই বাল্যবিবাহের বিরুদ্ধে আরও একবার কড়া বার্তা দিলেন তিনি।

Related Articles

Related image1
Rekha Patra: কেমন আছেন রেখা পাত্র? পেটে পাওয়া অর্গানোফসফরাস জাতীয় কীটনাশক কতটা ক্ষতিকর জানুন
Related image2
Rekha Patra: রেখা পাত্রর শরীরে বিষাক্ত কীটনাশক! চিকিৎসকেরা কিছু না বললেও দাবি পরিবারের
310
সবচেয়ে বেশি দায়ী অভিভাবকরা
Image Credit : x

সবচেয়ে বেশি দায়ী অভিভাবকরা

বাল্যবিবাহের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি দুষেছেন অভিভাবকদের। তাঁর বক্তব্য, নাবালিকার প্রতি সরকার সহনশীল হবে, কিন্তু অভিভাবক এর দায় এড়াতে পারেন না। অভিভাবকদের বিরুদ্ধে কড়া হতে চাইছে সরকার।

410
ম্যারেজ রেজিস্ট্রার ও ‘সোর্স’দের উপরেও নজর
Image Credit : ChatGPT

ম্যারেজ রেজিস্ট্রার ও ‘সোর্স’দের উপরেও নজর

মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে ম্যারেজ রেজিস্ট্রার, কাজী এবং যাঁরা আসলে ‘সোর্স’, তাঁদের বিষয়ে পদক্ষেপ করার চেষ্টা করবেন। তাঁর কথায়, হিন্দু, মুসলিম বা অন্য যে কোনও ধর্মের যাঁরা রীতিনীতি পালন করেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ দরকার। মোটকথা বাল্যবিবাহ রুখতে এবার রীতিমত কড়া অবস্থান নিয়েছে শুভেন্দু প্রশাসন।

510
শুরু থেকেই কড়া অবস্থান
Image Credit : Asianet News

শুরু থেকেই কড়া অবস্থান

মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরপরই বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। ১৮ বছরের আগে যে মেয়েরা সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের স্বামীর বিরুদ্ধে পকসো আইনে সরকার স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা করবে বলে জানিয়েছিলেন।

610
পকসোয় ২০ বছর পর্যন্ত জেল, বন্ধ সরকারি সুবিধা
Image Credit : freepik

পকসোয় ২০ বছর পর্যন্ত জেল, বন্ধ সরকারি সুবিধা

দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সরকারি সুযোগ ও সামাজিক ভাতা থেকেও বঞ্চিত হতে হবে তাঁদের। সেই নির্দেশের পর রাজ্য জুড়ে অভিযান চলছে এবং গত কয়েক মাসে বিভিন্ন জেলায় একাধিক গ্রেফতারির ঘটনা ঘটেছে।

710
ছ’মাসে সাত হাজার নাবালিকা মা
Image Credit : our own

ছ’মাসে সাত হাজার নাবালিকা মা

মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের প্রথম ছ’মাসে রাজ্যে সাত হাজার নাবালিকা মা হয়েছে। তাদের অনেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এই তথ্য ‘ইনস্টিটিউশনাল ডেলিভারি’র, যাকে তিনি ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন।

810
‘এত বড় জেল তো নেই!’
Image Credit : X

‘এত বড় জেল তো নেই!’

মুখ্যমন্ত্রীর বক্তব্য, পকসো আইনে মামলা রুজু হচ্ছে, কিন্তু এত বড় জেল নেই। তাই সকলকে সচেতন করাই জরুরি। তিনি জানান, অনেকে অর্থনৈতিক অবস্থা খারাপ বলে মেয়েদের বিয়ে দিয়ে দেন, সে বিষয়ে আরও প্রচার করতে হবে।

910
মেয়েদের উচ্চশিক্ষায় ৫০ হাজার টাকা
Image Credit : Getty

মেয়েদের উচ্চশিক্ষায় ৫০ হাজার টাকা

স্নাতক স্তরে পড়ুয়া মেয়েদের ৫০ হাজার টাকা করে দিচ্ছে সরকার। প্রথম বর্ষে ১৭ হাজার, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার ও তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা পাবেন ছাত্রীরা। চলতি বছরে প্রায় দেড় লক্ষ তরুণী স্নাতকস্তরে ভর্তি হয়েছেন।

1010
সচেতনতা অভিযান, স্কুলে বিশেষ কর্মসূচি
Image Credit : Getty

সচেতনতা অভিযান, স্কুলে বিশেষ কর্মসূচি

১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে ‘বাল বিবাহ মুক্ত ভারত’ সচেতনতা অভিযান চলছে। তারই অঙ্গ হিসেবে ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গেও স্কুলস্তরে সচেতনতা কর্মসূচি পালিত হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Bus Service: দূরপাল্লার বাসে অনলাইন টিকিট বুকিংয়ে লাগাম রাজ্যের, মহিলাদের জন্য নয়া নিয়ম সরকারের
Recommended image2
Ajker Bangla News Live: Suvendu on Child Marriage - বাল্যবিবাহে এবার কাজী-পুরোহিতরাও ফাঁদে? বড় হুঁশিয়ারি শুভেন্দুর
Recommended image3
WB Winter Alerts: ভোরের হিমেল হাওয়ায় শীতের পরশ, বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Recommended image4
পুরুলিয়ার বুকে এক টুকরো কাশ্মীর! বান্দোয়ানে লুকিয়ে আছে কেশরা ভ্যালি, শীতেই ঘুরে আসুন
Recommended image5
Now Playing
CM Suvendu on Bangladesh: ওপার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু! এবার কী পদক্ষেপ?
Related Stories
Recommended image1
Rekha Patra: কেমন আছেন রেখা পাত্র? পেটে পাওয়া অর্গানোফসফরাস জাতীয় কীটনাশক কতটা ক্ষতিকর জানুন
Recommended image2
Rekha Patra: রেখা পাত্রর শরীরে বিষাক্ত কীটনাশক! চিকিৎসকেরা কিছু না বললেও দাবি পরিবারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved