Facebook Reach: এই ৩সময়ে পোস্ট করলেই রিচ ডাবল! ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা ভাইরাল হওয়ার ম্যাজিকাল ট্রিক জেনে নিন

Published : Aug 14, 2026, 03:24 PM IST
How to earn money from Facebook Reels

সংক্ষিপ্ত

২০২৬ সালে ফেসবুকে শুধু ভিডিও পোস্ট করলেই চলবে না। কখন পোস্ট করছেন, কী কনটেন্ট দিচ্ছেন এবং দর্শকদের সাথে কীভাবে যোগাযোগ রাখছেন, তার উপরেই নির্ভর করছে আপনার রিচ।

একটা সময় ছিল যখন দিনে দুটো রিল পোস্ট করলেই হাজার হাজার ভিউ চলে আসত। কিন্তু ২০২৬ সালে এসে ফেসবুকের অ্যালগরিদম পুরোপুরি বদলে গেছে। এখন ফেসবুক শুধু কনটেন্টের কোয়ালিটি দেখছে না, সাথে দেখছে আপনি আপনার দর্শকদের সাথে কতটা যুক্ত থাকছেন। তাই ভাল ভিডিও বানানোর পাশাপাশি সঠিক সময়ে পোস্ট করা এবং সঠিক কৌশল মেনে চলা এখন অত্যন্ত জরুরি।

সঠিক সময়ে পোস্ট করাই আসল খেলা : আপনি কখন পোস্ট করছেন সেটা এখন রিচের ৫০ শতাংশ ঠিক করে দেয়। ফেসবুকের সাম্প্রতিক ডেটা বলছে, বাঙালি দর্শকরা দিনে তিনবার সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন। সকাল ৮টা ৩০ থেকে ১০টা পর্যন্ত, যখন মানুষ অফিস বা কলেজে যাওয়ার জন্য বের হয়। এরপর দুপুর ১টা ৩০ থেকে ৩টে, লাঞ্চ ব্রেকের সময়। এবং সবচেয়ে বড় স্লট হল রাত ৯টা থেকে ১২টা, ডিনারের পর রিল্যাক্স করার সময়।

বিশেষ করে বুধবার, শুক্রবার এবং রবিবার রাত ৯টায় রিল পোস্ট করলে রিচ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। তবে প্রতিটি পেজের অডিয়েন্স আলাদা। তাই আপনার পেজের Insights > Audience সেকশনে গিয়ে দেখে নিন আপনার ফলোয়াররা কখন সবচেয়ে বেশি অনলাইনে থাকেন।

২০২৬ সালে কোন ধরনের কনটেন্ট চলছে : ছোট ভিডিও এখনও রাজা, তবে তার ফরম্যাট বদলেছে। ৩০ থেকে ৪৫ সেকেন্ডের রিল সবচেয়ে ভাল কাজ করছে। কিন্তু মনে রাখবেন, প্রথম ২ সেকেন্ডই আসল। এই সময়ের মধ্যেই দর্শককে হুক করতে হবে। "ভিটামিন সি বাদ!" বা "এই ভুলটা করছেন?" এর মতো প্রশ্ন দিয়ে শুরু করুন।

এর পাশাপাশি ৩ থেকে ৫ মিনিটের লম্বা ভিডিওর চাহিদাও বাড়ছে। ফেসবুক এখন Watch Time-কে খুব গুরুত্ব দিচ্ছে। তাই গল্প, টিউটোরিয়াল বা বিস্তারিত আলোচনার ভিডিও বান। আর পোস্টের শেষে অবশ্যই দর্শকদের কমেন্ট করতে বলুন। "আপনার মতামত কী?" এই একটা লাইন এনগেজমেন্ট অনেক বাড়িয়ে দেয়।

এই ভুলগুলো করলেই রিচ তলানিতে : অনেক ক্রিয়েটর না জেনেই এমন কিছু ভুল করেন যার জন্য রিচ একদম কমে যায়। প্রথমত, অন্য অ্যাপ দিয়ে এডিট করা ভিডিওতে যদি TikTok বা Instagram-এর ওয়াটারমার্ক থাকে, তাহলে ফেসবুক সেই ভিডিওর রিচ ইচ্ছে করেই কমিয়ে দেয়। সবসময় Facebook App বা InShot এর মতো ওয়াটারমার্ক ছাড়া অ্যাপ ব্যবহার করুন।

দ্বিতীয়ত, ক্যাপশনে সরাসরি YouTube বা ব্লগের লিঙ্ক দেবেন না। এতে রিচ ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়। লিঙ্ক দিতে হলে প্রথম কমেন্টে দিন। তৃতীয়ত, রোজ একই ধরনের ভিডিও বানাবেন না। অ্যালগরিদম বৈচিত্র্য পছন্দ করে। একদিন রেসিপি, একদিন টিপস, একদিন নিজের গল্প — এভাবে মিক্স করে পোস্ট করুন।

দর্শক বাড়ানোর দুটো সিক্রেট হ্যাক: পোস্ট করার পরের এক ঘণ্টা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে যে কমেন্টগুলো আসবে, তার প্রত্যেকটির উত্তর দেওয়ার চেষ্টা করুন। ফেসবুক দেখবে আপনার পোস্টে কথাবার্তা হচ্ছে, তখন সে সেটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে।

আর দ্বিতীয় হ্যাক হল Collaboration। আপনার নিসের অন্য ক্রিয়েটরদের সাথে Collab পোস্ট করুন। এতে দুজনের অডিয়েন্সই নতুন মানুষকে চিনতে পারবে। সাথে নিজের টপিকের ২-৩ টে বড় গ্রুপে গিয়ে শুধু লিঙ্ক না দিয়ে, মানুষকে সাহায্য করুন। ভ্যালু দিন। সেখান থেকেই আপনার পেজে নতুন ফলোয়ার আসবে। ২০২৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হওয়া মানে শুধু ভিডিও বানানো নয়। এটা একটা বিজনেস। তাই অন্ধের মতো পোস্ট না করে, ডেটা দেখে, প্ল্যান করে "স্মার্ট" পোস্ট করুন।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Stock Market Update: নিফটি ব্যাঙ্ক পড়ল ২০০ পয়েন্ট! দর পতনের একেবারে শীর্ষে এইউ ব্যাঙ্ক এবং এসবিআই
Gold Price: শুক্রবারে দারুণ খবর, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট