CenturyPly Total Cover Campaign: আস্থা এবং নির্ভরযোগ্যতার প্রতীক আমির খান ‘সেঞ্চুরি-প্লাই’ (CenturyPly)-এর ‘টোটাল কভার’ (Total Cover) উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। সংস্থাটি ভারতের প্রথম পূর্ণাঙ্গ বা সামগ্রিক প্লাইউড ওয়ারেন্টি হিসেবে অভিহিত করছে নিজেদের। একটি নতুন বিজ্ঞাপনের মাধ্যমে আমির খান এমন এক অভিনব গ্রাহক-প্রতিশ্রুতির সঙ্গে নিজের নির্ভরযোগ্যতার ভাবমূর্তিকে যুক্ত করছেন, যা প্রথাগত প্রোডাক্টের ওয়ারেন্টির গণ্ডি ছাড়িয়ে আরও অনেক বেশি কিছু প্রদান করে থাকে। প্রায় আড়াই বছরের দীর্ঘ-গবেষণার পর, ‘টোটাল কভার’ বিষয়টি তৈরি করা হয়েছে। এর আওতায়, সেঞ্চুরি-প্লাই-এর ‘ক্লাব প্রাইম’ (Club Prime) বা ‘আর্কিটেক্ট প্লাই’ (Architect Ply)-তে কোনও ত্রুটি নিশ্চিতভাবে প্রমাণিত হলে এবং তা যদি কেনার প্রথম ১০ বছরের মধ্যে ঘটে থাকে, তাহলে আসবাবপত্র মেরামতের সম্পূর্ণ খরচ (প্লাইউড, ল্যামিনেট, আঠা, শ্রম ও পরিবহন খরচসহ) ফেরত দেওয়া হবে।
আরও পড়ুনঃ অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে একী বললেন আমির খান! ভেঙে দিলেন ১৭ বছরের মিথ, দেখুন ভিডিও
সেঞ্চুরি-প্লাই-এর জন্য আমির খানের সঙ্গে এই সম্পৃক্ততা কেবল প্রথাগত কোনো তারকা-সমর্থন বা ‘সেলিব্রিটি এনডোর্সমেন্ট’-এর চেয়েও অনেক বেশি কিছু। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়রা তাঁর অভিনয়ের প্রশংসা করে আসছেন। পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে তারা তাঁকে এমন একজন ব্যক্তি হিসেবেও চিনতে পেরেছেন যিনি নিজের নীতি ও মূল্যবোধের প্রতি সর্বদা অবিচল। কালক্রমে মানুষের মনে একটি সহজ অথচ শক্তিশালী ধারণা গড়ে উঠেছে: আমির মানেই আস্থা। আপোসহীন মানদণ্ড এবং উৎকর্ষের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত আমির খান, গ্রাহকদের কাছে সর্বোচ্চ মানের পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেঞ্চুরি-প্লাই-এর নিজস্ব দর্শনেরই প্রতিফলন ঘটান।
আরও পড়ুনঃ মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নীতেশ তিওয়ারি পরিচালিত এই বিজ্ঞাপনে হাস্যরস ও কথোপকথন-ধর্মী গল্প বলার শৈলী ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে "পুরো ফার্নিচারের পুরো খরচ ফেরত" (Poore Furniture Ka Full Cost Wapas)—এই প্রতিশ্রুতির কথা জানানোর আগে গ্রাহকদের মনে থাকা সংশয় বা সন্দেহের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ‘ভিএমএল’ (VML)-এর পরিকল্পনায় এবং ‘আর্থ স্কাই প্রোডাকশনস’ (Earth Sky Productions)-এর প্রযোজনায় তৈরি এই বিজ্ঞাপনটি সারা দেশে টেলিভিশন, ডিজিটাল মাধ্যম, ওটিটি (OTT), প্রিন্ট মিডিয়া, রেডিও এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।