DA Hike: বিরাট সুখবর! এক ধাক্কায় ৪০% DA বাড়ল সরকারি কর্মচারীদের, ১০০৭ জনের চাকরিও স্থায়ী

Published : Nov 14, 2026, 10:05 AM IST

শুধু DA বৃদ্ধিই নয়, সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত ১০০৭ জন অশিক্ষক কর্মীর চাকরি নিয়মিত করার সিদ্ধান্তও নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে কর্মরত এই কর্মীদের চাকরিতে আরও স্থায়িত্ব ও নিরাপত্তা দেওয়াই এই সিদ্ধান্তের উদ্দেশ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

PREV
16

পুজোর পর এবার দীপাবলিতে সরকারি কর্মীদের জন্য বড় উপহার পঞ্জাব সরকারের। ৬৫০৭ জন কম্পিউটার শিক্ষকের মহার্ঘ ভাতা বা DA এক ধাক্কায় ৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভগবন্ত মানের সরকার। এর ফলে তাঁদের DA-র হার ১৮১ শতাংশ থেকে বেড়ে ২২১ শতাংশ হয়েছে। পাশাপাশি সমগ্র শিক্ষা (Samagra Shiksha) প্রকল্পের অধীনে কর্মরত ১০০৭ জন অশিক্ষক কর্মীর চাকরিও নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

26

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, দীপাবলির উপহার হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্জাব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এডুকেশন সোসাইটি (PICTES)-এর অধীনে কর্মরত ৬৫০৭ জন কম্পিউটার শিক্ষক এই DA বৃদ্ধির সুবিধা পাবেন। আগে তাঁদের মহার্ঘ ভাতার হার ছিল ১৮১ শতাংশ। নতুন সিদ্ধান্তে তা বেড়ে দাঁড়িয়েছে ২২১ শতাংশে।

36

শুধু DA বৃদ্ধিই নয়, সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত ১০০৭ জন অশিক্ষক কর্মীর চাকরি নিয়মিত করার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে কর্মরত এই কর্মীদের চাকরিতে আরও স্থায়িত্ব ও নিরাপত্তা দেওয়াই এই সিদ্ধান্তের উদ্দেশ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কর্মীদের জন্য বেতন সংক্রান্ত অতিরিক্ত সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। তবে ঠিক কী কী সুবিধা দেওয়া হবে এবং কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

46

এর আগে গত ৪ নভেম্বর পঞ্জাবের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আরও ৩ শতাংশ DA ও DR বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ১ নভেম্বর থেকে এই বৃদ্ধি কার্যকর হওয়ার কথা।

56

ডিসেম্বর মাসে বেতন ও পেনশনের সঙ্গে বর্ধিত অর্থ পাওয়ার কথা সংশ্লিষ্টদের। মুখ্যমন্ত্রীর দাবি, ২০২২ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার সময় DA-র হার ছিল ২৮ শতাংশ। সাম্প্রতিক বৃদ্ধির ফলে তা বেড়ে ৫৩ শতাংশ হয়েছে।

66

তবে DA বকেয়া মেটানো এবং অন্যান্য দীর্ঘদিনের দাবিতে সরকারি কর্মীদের একাংশের আন্দোলনও অব্যাহত রয়েছে। ফলে নতুন ঘোষণা কর্মীদের একাংশকে স্বস্তি দিলেও বকেয়া DA-র বিষয়টি এখনও গুরুত্বপূর্ণ।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories