UPI Incentive: দোকানে QR কোড ও সাউন্ড বক্স বসালেই মিলবে ১০৫০ টাকা, দুর্দান্ত স্কিম সরকারের

Published : Nov 13, 2026, 06:29 PM IST

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও ছড়িয়ে দিতে বড় উদ্যোগ নিল NPCI। নতুন UPI Vyapaar Saksham Scheme-এর আওতায় যোগ্য ব্যবসায়ীদের দোকানে QR কোড ও সাউন্ডবক্স বসানোর জন্য আর্থিক উৎসাহ দেওয়া হবে।

PREV
16

ছোট দোকানদার, মুদিখানা ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার ধারের দোকান—ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও ছড়িয়ে দিতে বড় উদ্যোগ নিল NPCI। নতুন UPI Vyapaar Saksham Scheme-এর আওতায় যোগ্য ব্যবসায়ীদের দোকানে QR কোড ও সাউন্ডবক্স বসানোর জন্য আর্থিক উৎসাহ দেওয়া হবে। প্রতিটি নতুন ফিজিক্যাল QR কোডের জন্য ৩০০ টাকা এবং সাউন্ডবক্স বসানোর জন্য ৭৫০ টাকা ইনসেনটিভের ব্যবস্থা রাখা হয়েছে।

26

তবে এই টাকা সরাসরি দোকানদারের হাতে দেওয়া হবে, এমন নয়। মূলত ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের মাধ্যমে এই ইনসেনটিভ কার্যকর হবে। ফলে ছোট ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে সুবিধা হতে পারে। NPCI-এর নতুন প্রকল্পে মূলত ছোট ব্যবসায়ীদের গুরুত্ব দেওয়া হয়েছে। আগের অর্থবর্ষে বার্ষিক ব্যবসার টার্নওভার সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা হতে হবে। তৃতীয় থেকে ষষ্ঠ স্তরের শহর ও এলাকার ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য, জম্মু-কাশ্মীর ও লাদাখের ব্যবসায়ীরা গুরুত্ব পাবেন। PM SVANidhi এবং PM Vishwakarma-র মতো কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা নির্দিষ্ট ব্যবসায়ীরাও সুযোগ পাবেন।

36

তবে শর্ত রয়েছে। কোনও দোকানে QR কোড বা সাউন্ডবক্স বসালেই ইনসেনটিভ মিলবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ২৫টি যোগ্য UPI লেনদেন এবং মাসিক ন্যূনতম ৫,০০০ টাকার লেনদেনের শর্ত পূরণ করতে হবে। এই প্রকল্পে শুধু নতুন QR কোড বা সাউন্ডবক্স বসানোর জন্যই ইনসেনটিভ দেওয়া হচ্ছে না। পুরনো ব্যবসায়ীদের UPI লেনদেন বাড়ানোর জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।

46

প্রকল্পের তিনটি ভাগ রয়েছে

  • ৩০ শতাংশ তহবিল: নতুন ব্যবসায়ীকে UPI ব্যবস্থায় যুক্ত করার জন্য।
  • ৫০ শতাংশ তহবিল: পুরনো ব্যবসায়ীদের UPI লেনদেনের পরিমাণ বাড়ানোর জন্য।
  • ২০ শতাংশ তহবিল: নির্দিষ্ট পিছিয়ে থাকা এলাকায় অতিরিক্ত লেনদেন বৃদ্ধির জন্য।
  • ব্যাঙ্কগুলিকে নির্দিষ্ট ত্রৈমাসিকে অন্তত ৫ শতাংশ লেনদেন বৃদ্ধির শর্ত পূরণ করতে হবে।
56

কোন লেনদেনের ক্ষেত্রে মিলবে সুবিধা?

এই প্রকল্পে ২,০০০ টাকা বা তার কম মূল্যের যোগ্য UPI মার্চেন্ট পেমেন্ট বিবেচনা করা হবে। বড় অঙ্কের লেনদেনকে ছোট ছোট ভাগে ভেঙে ২,০০০ টাকার সীমার মধ্যে আনার চেষ্টা করলে সেই লেনদেন যোগ্য বলে বিবেচিত হবে না। NPCI-এর এই প্রকল্পের মেয়াদ তিন বছর। UPI-তে নির্দিষ্ট মার্চেন্ট লেনদেনের MDR কার্যকর হওয়ার তারিখ থেকে এই সময়সীমা গণনা করা হবে। ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং UPI অ্যাপ প্রদানকারীদের MDR-এর নির্দিষ্ট অংশ এই তহবিলে জমা দিতে হবে।

66

সাধারণ UPI গ্রাহকদের কি টাকা দিতে হবে?

এই প্রকল্পের খবর সামনে আসার পর অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, এবার কি UPI পেমেন্ট করতেও অতিরিক্ত টাকা দিতে হবে? সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, সাধারণ গ্রাহকদের UPI পেমেন্টে কোনও চার্জ দিতে হবে না। ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে (P2P) লেনদেন বিনামূল্যেই থাকবে। ২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্টও MDR-মুক্ত।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories