
EPFO News: যারা চাকরি করেন আর PF কাটান তাদের জন্য বছরের সবচেয়ে বড় আপডেট এসে গেল। Employees' Provident Fund Organisation মানে EPFO জানিয়ে দিয়েছে FY 2025-26 এর জন্য সুদ ক্রেডিটের কাজ শুরু হয়ে গেছে। আর সবচেয়ে ভালো কথা হল এবার আর দেরি হবে না।
সরকার সুদের রেট ঘোষণা করত জুন-জুলাই মাসে। তারপর সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে অক্টোবর-নভেম্বর হয়ে যেত। বছরের মাঝামাঝি সময়ে সুদ পাওয়া যেত। কিন্তু এবার ছবিটা একদম বদলে গেছে। EPFO-এর নতুন সেন্ট্রালাইজড সিস্টেম CITES 2.01 চালু হওয়ার কারণে প্রসেস অনেক দ্রুত হয়েছে। তাই Labour Minister Mansukh Mandaviya নিজে জানিয়েছেন, ১৫ জুলাই ২০২৬-এর মধ্যেই সবার পাসবুকে সুদসহ আপডেটেড ব্যালেন্স দেখা যাবে।
এবার সুদের রেট কত থাকছে? সরকার FY 2025-26 এর জন্য 8.25% সুদ অনুমোদন করেছে। এটা টানা তৃতীয় বছর একই রেট। কমও না, বেশিও না। এই 8.25% হিসেবেই আপনার জমা টাকার উপর সুদ দেওয়া হবে। EPFO জানাচ্ছে মোট ৩৪ কোটি সদস্যের অ্যাকাউন্টে এই সুদ যাবে। টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে - ১.৪৪ লক্ষ কোটি টাকার বেশি। এর মধ্যে প্রায় ৯ কোটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে যেখানে রোজ টাকা জমা হয়।
সবচেয়ে সুবিধার বিষয় হল এর জন্য আপনাকে আলাদা করে কোনো ফর্ম ফিলাপ করতে হবে না, কোথাও লাইন দিতে হবে না। সুদ অটোমেটিক আপনার PF অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। প্রসেসটা হবে দুটো ধাপে। প্রথমে কম্পিউটার থেকে অটো-প্রসেসিং হবে, তারপর EPFO-এর ফিল্ড অফিসাররা সেটা ভেরিফাই করবেন। ভেরিফিকেশন শেষ হলেই আপনার পাসবুকে "Int. Updated up to 31/03/2026" লেখা একটা এন্ট্রি দেখতে পাবেন। ব্যাস, টাকা আপনার।
এবার একটু খেয়াল রাখার বিষয়ও আছে। গত সপ্তাহে EPFO-এর সিস্টেম ৭ দিনের জন্য আপগ্রেডের জন্য বন্ধ ছিল। তাই এখনই যদি ব্যালেন্স চেক করতে যান তাহলে সার্ভার স্লো হতে পারে বা তথ্য আপডেট নাও দেখাতে পারে। একটু সময় দিন। ১৫ জুলাইয়ের আশেপাশে UAN পোর্টাল বা UMANG অ্যাপে লগইন করে পাসবুকটা দেখে নেবেন।
আরেকটা কথা, যাদের পুরনো কোম্পানির PF অ্যাকাউন্ট এখনো নতুন UAN-এর সাথে লিঙ্ক করা নেই, তাদের ব্যালেন্সে গন্ডগোল হতে পারে। তাই পারলে এখনই সব পুরনো PF অ্যাকাউন্ট এক জায়গায় করে নিন। আর হ্যাঁ, EPF Scheme 1952-এর বদলে এখন EPF Scheme 2026 চালু হয়েছে, কিন্তু আপনাদের সুদের রেট বা সুবিধা একই থাকছে। কোনো চেঞ্জ নেই।
সোজা কথায়, EPFO এবার কথা রেখেছে। টেকনোলজি বদলানোর ফলে সাধারণ মানুষ অনেক আগে তাদের হকের টাকা হাতে পাবে। এই আগাম সুদ অনেকেরই বর্ষার সময়, স্কুলের ভর্তি বা অন্য খরচের জন্য কাজে লাগবে। তাই ক্যালেন্ডারে ১৫ জুলাই দাগ দিয়ে রাখুন। ওই দিনের পর একবার পাসবুক চেক করে নিন। দেখুন আপনার অ্যাকাউন্টে কত মোটা টাকা ঢুকল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।